মজুরি বোর্ড গঠন হচ্ছে, আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী

প্রকাশ:
Print news

গার্মেন্টস খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে আগামী রোববারই মজুরি বোর্ড গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দও মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। বোর্ডে শ্রমিকদের প্রতিনিধিত্বও নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে।

বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মালিকরা যত দ্রুত সম্ভব বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন। তবে এ ক্ষেত্রে আগামী ৭ তারিখের একটি সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী আরও বলেন, মজুরি বোর্ড গঠন ও বেতন পরিশোধের মতো কার্যকর উদ্যোগ নেওয়ার পর শ্রমিকদের অকারণে আন্দোলনে থাকা বা কারখানা বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। এতে শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় মালিকপক্ষ বিপাকে পড়ছে, যার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধের ওপরও পড়তে পারে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না।

কারখানাগুলোতে একটি বিশেষ মহলের উস্কানির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, শ্রমিকরা কাজে যোগ দিলেও বাইরে থেকে কিছু মানুষ এসে তাদের উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে। প্রকৃত শ্রমিক এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তিনি গণমাধ্যমের সহযোগিতা চেয়ে ভিডিও ফুটেজ তুলে ধরার আহ্বান জানান। শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ সহসভাপতি মিজানুর রহমান ও রেজওয়ান সেলিমসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার ও মালিকপক্ষ এরইমধ্যে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

শেয়ার করুন
শিরোনাম :
এইচএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩%, ছিল না উদযাপনের আমেজ এসএসএসে ১,৭৮২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত ৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৮৬৭ কোটি টাকা মজুরি বোর্ড গঠন হচ্ছে, আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী শফিকুর রহমান: সারা দেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জনমত জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা বুয়েটে ৫ পদে নিয়োগ: বেতন স্কেল ১ লাখ টাকা পর্যন্ত মার্তিনেজ: সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার নতুন পে স্কেলে তিন মাসের বকেয়া পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা রেকর্ড ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা, কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ ওড়ানো নিয়ে মুখ খুললেন মার্তিনেজ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২৫০টির মধ্যে নিজের অভিনয় করা মাত্র ১১টি ছবি পছন্দ পরেশ রাওয়ালের জাপানের সাথে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ এআই সার্চের প্রভাবে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চট্টগ্রামে ৬৬ হাজার মামলা নিষ্পত্তিতে বিচারক মাত্র আটজন এইচএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩%, ছিল না উদযাপনের আমেজ এসএসএসে ১,৭৮২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত ৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৮৬৭ কোটি টাকা মজুরি বোর্ড গঠন হচ্ছে, আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী শফিকুর রহমান: সারা দেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জনমত জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা বুয়েটে ৫ পদে নিয়োগ: বেতন স্কেল ১ লাখ টাকা পর্যন্ত মার্তিনেজ: সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার নতুন পে স্কেলে তিন মাসের বকেয়া পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা রেকর্ড ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা, কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ ওড়ানো নিয়ে মুখ খুললেন মার্তিনেজ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২৫০টির মধ্যে নিজের অভিনয় করা মাত্র ১১টি ছবি পছন্দ পরেশ রাওয়ালের জাপানের সাথে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ এআই সার্চের প্রভাবে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চট্টগ্রামে ৬৬ হাজার মামলা নিষ্পত্তিতে বিচারক মাত্র আটজন