রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি জিয়া স্মৃতি কমপ্লেক্সে উপস্থিত হন। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এই সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী। সমাধি কমপ্লেক্সের নিরাপত্তা বেষ্টনীর বাইরে অবস্থানরত দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা এ সময় হাত নেড়ে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও বহুবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই সমাধি কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন করেছেন।






