মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস: নতুন মুখ ও দায়িত্ব পুনর্বণ্টনের জোর আলোচনা

প্রকাশ:
Print news

সরকারের ছয় মাসের কার্যক্রম পর্যালোচনার পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের আলোচনা এখন তুঙ্গে। কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের পাশাপাশি নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের মাধ্যমে নতুন করে ৬ থেকে ৭ জনের জায়গা হতে পারে। এ বিষয়ে শুক্রবার বা শনিবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন সদস্যদের শপথের জন্য প্রয়োজনীয় ফোল্ডার, দাওয়াতপত্রসহ সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরকে ৩ থেকে ৫টি গাড়ি প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে পতাকার স্ট্যান্ডবাহী গাড়ি ও নির্ধারিত চালকও অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রীদের শপথ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভায় এবার বিএনপির সিনিয়র নেতা এবং জোটের শরিক দলের নেতাদের অন্তর্ভুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নাম শোনা যাচ্ছে। এছাড়া বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং টেকনোক্রেট কোটায় মাহমুদুর রহমান মান্নাকে মন্ত্রী করার বিষয়েও আলোচনা চলছে।

মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির তালিকায় আরও রয়েছেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার। এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। শোনা যাচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় সালাহউদ্দিন আহমদকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শহীদ উদ্দিন চৌধুরীকে দেওয়া হতে পারে। এছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রীর সক্রিয় বিবেচনায় রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন দলের সাথে যোগ দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের ভাইভার সংশোধিত শিডিউল প্রকাশ দাম্পত্য জীবনে সুখী থাকার ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ বড়পুকুরিয়া কোল মাইনিংয়ে হেলপার পদে মৌখিক পরীক্ষার সময়সূচি ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন দলের সাথে যোগ দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের ভাইভার সংশোধিত শিডিউল প্রকাশ দাম্পত্য জীবনে সুখী থাকার ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ বড়পুকুরিয়া কোল মাইনিংয়ে হেলপার পদে মৌখিক পরীক্ষার সময়সূচি