অংশীদারিত্ব জোরদারে ঐকমত্য বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশ:
Print news

বাণিজ্য, অবকাঠামো, গভীর সমুদ্র বন্দর এবং বৈদেশিক বিনিয়োগসহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা এই প্রতিশ্রুতি দেন।

জাপানি সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের সরকারপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে দুই নেতার মধ্যে একান্ত ও আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের জন্য বিশেষ স্থান রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য নিয়েই আমাদের এই বন্ধুত্ব গড়ে উঠেছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জাপান আমাদের অন্যতম প্রথম স্বীকৃতিদানকারী রাষ্ট্র, যা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত পাঁচ দশকের বেশি সময় ধরে জাপান বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। যৌথ বিবৃতিতে আমাদের আলোচনা থেকে প্রাপ্ত ফলাফল এবং অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়েছে।

তারেক রহমান আরও জানান, আজকের আলোচনায় তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় করেছেন। বিশেষ করে এনার্জি, আইসিটি, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা ভবিষ্যতের সম্পর্ককে আরও গতিশীল করবে।

জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের দুই দেশের এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্ককে অর্থনৈতিক সুযোগ এবং অংশীদারিত্বের শক্তিশালী ইঞ্জিনে রূপান্তর করতে চাই। জাপানি অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে বাংলাদেশে উৎপাদনমুখী বিনিয়োগ, প্রযুক্তির স্থানান্তর ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ​আমি জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের অফার করা সুযোগগুলো অন্বেষণ করতে এবং আমাদের প্রবৃদ্ধির পরবর্তী ধাপের অংশীদার হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই স্থায়ী বন্ধুত্বকে গভীরভাবে উপলব্ধি করি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা আমাদের উভয় দেশের জন্য একটি স্থিতিস্থাপক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। এটি আমাদের জনগণের বর্তমান চাহিদা মেটানোর পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার সৃষ্টি করবে।

অন্যদিকে, দুই দেশের সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্ব’ পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, গত ৫০ বছরে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক সুদৃঢ় হয়েছে। তিনি বাংলাদেশকে জাপানের বিশ্বস্ত ও দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে অভিহিত করেন।

সানায়ে তাকাইচি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাপান সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই নতুন কৌশলগত অংশীদারত্ব বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উভয় দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতাকে আরও উচ্চস্তরে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন
শিরোনাম :
জাপান থেকে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা: দ্বিপক্ষীয় বৈঠক ছাত্রদল নেতা শাকিল হত্যায় সংসদ সদস্যের ছেলে পুলিশ হেফাজতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ফিজির বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দিতে যুদ্ধবিরতি কার্যকর বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ জন সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ অংশীদারিত্ব জোরদারে ঐকমত্য বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রী তৃতীয়বার ব্যালন ডি’অর জিতে রাজত্ব ফেরালেন অ্যালেক্সিয়া পুতেয়াস মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা দক্ষিণ সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় জর্ডানের বিমান হামলা সীতাকুণ্ডে বিকল বাস থেকে নামা যাত্রীদের ওপর লরি, নিহত ৫ কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের পরিচয় শনাক্ত, একজনের সন্ধান নেই পর্তুগালের কাছে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ কিশোর দল নাব্যতা সংকট ও দখলে বিলীন হতে বসেছে শিবচরের নদ-নদী বিসিএস পরীক্ষার বাইরে সরকারি চাকরির অন্যান্য সুযোগ টোকিওতে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে তারেক-তাকাইচি স্বামীকে ভালোবাসায় সমস্যা কোথায়? সমালোচকদের কড়া জবাব রাশমিকার টিআইবির |: আইজিপির অপসারণের বলসোনারোকে হারিয়ে ব্রাজিলে আবারও প্রেসিডেন্ট হচ্ছেন লুলা দা সিলভা পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে হামলার অভিযোগ রাজনীতিতে চাঞ্চল্য ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলকে দলে নিল সিটিজেন ব্যাংক জাপান থেকে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা: দ্বিপক্ষীয় বৈঠক ছাত্রদল নেতা শাকিল হত্যায় সংসদ সদস্যের ছেলে পুলিশ হেফাজতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ফিজির বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দিতে যুদ্ধবিরতি কার্যকর বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ জন সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ অংশীদারিত্ব জোরদারে ঐকমত্য বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রী তৃতীয়বার ব্যালন ডি’অর জিতে রাজত্ব ফেরালেন অ্যালেক্সিয়া পুতেয়াস মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা দক্ষিণ সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় জর্ডানের বিমান হামলা সীতাকুণ্ডে বিকল বাস থেকে নামা যাত্রীদের ওপর লরি, নিহত ৫ কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের পরিচয় শনাক্ত, একজনের সন্ধান নেই পর্তুগালের কাছে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ কিশোর দল নাব্যতা সংকট ও দখলে বিলীন হতে বসেছে শিবচরের নদ-নদী বিসিএস পরীক্ষার বাইরে সরকারি চাকরির অন্যান্য সুযোগ টোকিওতে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে তারেক-তাকাইচি স্বামীকে ভালোবাসায় সমস্যা কোথায়? সমালোচকদের কড়া জবাব রাশমিকার টিআইবির |: আইজিপির অপসারণের বলসোনারোকে হারিয়ে ব্রাজিলে আবারও প্রেসিডেন্ট হচ্ছেন লুলা দা সিলভা পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে হামলার অভিযোগ রাজনীতিতে চাঞ্চল্য ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলকে দলে নিল সিটিজেন ব্যাংক