বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়ার গেম সেন্টারে সফটওয়্যার প্রোগ্রামার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই পদে সর্বমোট চারজনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: সফটওয়্যার প্রোগ্রামার
- পদসংখ্যা: ৪ জন
- শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই, ইইই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য দক্ষতা: অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) বিষয়ে পারদর্শী হতে হবে।
চুক্তি ও কর্মস্থল
- চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে দুই বছর। তবে কর্মদক্ষতার ভিত্তিতে এই চুক্তি পরবর্তীতে নবায়নযোগ্য।
- বেতন: মাসিক ৪০ থেকে ৫০ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের তাদের জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলের মাধ্যমে [email protected] ঠিকানায় পাঠাতে হবে। সিভিতে প্রার্থীর সাম্প্রতিক রঙিন ছবি, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্য অবশ্যই সংযুক্ত থাকতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: সফটওয়ার প্রোগ্রামার।
- কর্মক্ষেত্রে বেশি মানসিক চাপে থাকেন ইউরোপের যে ১০ দেশের কর্মীরা।
- ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের।






