আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ৩৪ সেকেন্ডেই মোহাম্মদ বায়জিদের গোলে এগিয়ে গিয়ে চমক দেখিয়েছিল লাল-সবুজরা। তবে এই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচের ৭ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার আরশি আজিমের ভুলে আত্মঘাতী গোল হজম করতে হয়। এরপর ১২ মিনিটে মিডফিল্ডার রুবেন কুইরোজের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষভাগে গোলকিপার সায়েদ রায়াতের ভুলে তৃতীয় গোলটি খেলে বড় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। গতকাল ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ কিশোররা। তবে ব্যবধান বেশি সময় ধরে রাখতে ব্যর্থ হয় তারা।
গ্রুপ ‘জি’-তে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। এর আগে ওয়েলসকে রুখে দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ একটি হার ও একটি ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। এবারের এই বৈশ্বিক আসরে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিয়েছে। বিশ মিনিট করে মোট ৪০ মিনিটের এইট-এ-সাইড ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। বাফুফের গত বছরের জাতীয় চ্যাম্পিয়নশিপ ও দীর্ঘ দুই মাসের ক্যাম্পের মাধ্যমে গড়ে ওঠা এই দলটি আজারবাইজানে এই বড় আসরে প্রতিনিধিত্ব করছে। ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এই ফেস্টিভ্যালকে বৈশ্বিক রূপ দিয়েছে, যেখানে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। এর আগে গত বছর বাফুফের দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং পরবর্তীতে দীর্ঘ ক্যাম্প ও ওপেন ট্রায়ালের মাধ্যমে এই দল গঠন করন।






