টোকিওতে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে তারেক-তাকাইচি

প্রকাশ:
Print news

বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষ্যে জাপানের রাজধানী টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে এই দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জাপানের টোকিওতে প্রধানমন্ত্রীর ভবন অভিমুখের লম্বা সড়কের দুই পাশে টানানো হয় বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা।

স্বাগত জানানোর পর জাপানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। গার্ড অব অনার প্রদানের সময় দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি অবস্থান করেন। এর পরপরই উভয় নেতা তাদের সফরসঙ্গীদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর প্রধানমন্ত্রীর তারেক রহমান আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং এরপরই তিনি ও সানায়ে তাকাইচি একান্ত বৈঠকে বসেন।

আলোচনা শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্যভোজের আয়োজন করেছেন, যেখানে দুই নেতা শুভেচ্ছা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

টোকিওতে পৌঁছানোর পর থেকেই প্রধানমন্ত্রীর ব্যস্ত সময় কাটছে।

সোমবার সফরের প্রথম দিনেই তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে দেখা করেন। ২০০৬ সালের স্মৃতিচারণ করে আসোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে তাঁর ভূমিকা স্মরণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও উন্নত শিল্প খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় সার কারখানা স্থাপনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশলশিল্প এবং জ্বালানি নিরাপত্তার বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পায়।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠকে অবকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্পের গতি বাড়ানো এবং দক্ষতা অংশীদারত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। বৈঠকে প্রযুক্তি গ্রাম ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠার ধারণাও আলোচিত হয়েছে। পাশাপাশি কৃষিশিল্প ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও দুই পক্ষ মত বিনিময় করেছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

প্রতিনিধিদলে আরও রয়েছেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন এবং গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছিলেন। চার দিনের এই জাপান সফরে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

শেয়ার করুন
শিরোনাম :
পর্তুগালের কাছে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ কিশোর দল নাব্যতা সংকট ও দখলে বিলীন হতে বসেছে শিবচরের নদ-নদী বিসিএস পরীক্ষার বাইরে সরকারি চাকরির অন্যান্য সুযোগ টোকিওতে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে তারেক-তাকাইচি স্বামীকে ভালোবাসায় সমস্যা কোথায়? সমালোচকদের কড়া জবাব রাশমিকার টিআইবির |: আইজিপির অপসারণের বলসোনারোকে হারিয়ে ব্রাজিলে আবারও প্রেসিডেন্ট হচ্ছেন লুলা দা সিলভা পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে হামলার অভিযোগ রাজনীতিতে চাঞ্চল্য ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলকে দলে নিল সিটিজেন ব্যাংক মোংলায় চোরাই মালামালসহ আটক দুই যুবকের কারাদণ্ড প্রতিমন্ত্রী: প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে মার্কিন হামলার প্রস্তুতি অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরের চেতনা জনগণকে ঐক্যবদ্ধ করবে: রিজভী চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার ডিফেন্ডার মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নিতে একমত চার দেশ আরআরএফে ৪৪০ পদে নিয়োগ: সরাসরি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বিদেশি ঋণ পরিশোধে বাড়ছে চাপ: আয় ও ব্যয়ের বড় ব্যবধান সিলেটে রেস্তোরাঁয় ছবি তুলে হেনস্তা, দুই কর্মচারী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজার মনোনয়নপত্র জমা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমার যেভাবে পাচ্ছে ইরানের জেট ফুয়েল পর্তুগালের কাছে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ কিশোর দল নাব্যতা সংকট ও দখলে বিলীন হতে বসেছে শিবচরের নদ-নদী বিসিএস পরীক্ষার বাইরে সরকারি চাকরির অন্যান্য সুযোগ টোকিওতে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে তারেক-তাকাইচি স্বামীকে ভালোবাসায় সমস্যা কোথায়? সমালোচকদের কড়া জবাব রাশমিকার টিআইবির |: আইজিপির অপসারণের বলসোনারোকে হারিয়ে ব্রাজিলে আবারও প্রেসিডেন্ট হচ্ছেন লুলা দা সিলভা পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে হামলার অভিযোগ রাজনীতিতে চাঞ্চল্য ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলকে দলে নিল সিটিজেন ব্যাংক মোংলায় চোরাই মালামালসহ আটক দুই যুবকের কারাদণ্ড প্রতিমন্ত্রী: প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে মার্কিন হামলার প্রস্তুতি অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরের চেতনা জনগণকে ঐক্যবদ্ধ করবে: রিজভী চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার ডিফেন্ডার মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নিতে একমত চার দেশ আরআরএফে ৪৪০ পদে নিয়োগ: সরাসরি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বিদেশি ঋণ পরিশোধে বাড়ছে চাপ: আয় ও ব্যয়ের বড় ব্যবধান সিলেটে রেস্তোরাঁয় ছবি তুলে হেনস্তা, দুই কর্মচারী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজার মনোনয়নপত্র জমা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমার যেভাবে পাচ্ছে ইরানের জেট ফুয়েল