চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার ডিফেন্ডার

প্রকাশ:
Print news

এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হেরে টানা জয়ের ধারা থেমে যাওয়ার পর বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। রিয়ালের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া তরুণ ডিফেন্ডার হাভি এসপার্তকে প্রায় সাত সপ্তাহের জন্য হারিয়েছে কাতালান ক্লাবটি। এমনিতেই একের পর এক চোটে বিপর্যস্ত রয়েছে তাদের রক্ষণভাগ। ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য: সংবিধান ও আইনে কী আছে। জুতো পালিশ থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, যেভাবে লুলার উত্থান। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে ইরানের জেট ফুয়েল পাচ্ছে মিয়ানমার। সেই ধাক্কা সামলে ওঠার আগেই আরও দুঃসংবাদ পেল বার্সেলোনা।

রোববার রাতে ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এসপার্ত। তাঁর বদলি হিসেবে মাঠে নামেন আলেহান্দ্রো বালদে। পরে পরীক্ষার পর তরুণ এই ডিফেন্ডারের ডান পায়ের গোড়ালির লিগামেন্টের সংযোগস্থলে আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

সোমবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের একজন ফুটবলারের সঙ্গে সংঘর্ষের কারণে এসপার্তের ডান গোড়ালির সিন্ডেসমোসিস অংশে আঘাত লেগেছে। এই চোটের কারণে তাঁকে আনুমানিক সাত সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। ভুয়া বিল দেখিয়ে রেলওয়ের ৯৭ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা।

ক্যারিয়ারের ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এই চোট পেলেন এসপার্ত, যখন তিনি বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসে মূল দলে নিয়মিত হওয়ার চেষ্টা করছিলেন। অল্প সময়ের মধ্যেই কোচ হান্সি ফ্লিকের আস্থা অর্জন করে দলের মূল একাদশেও নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন এই তরুণ।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে নয়টি ম্যাচ খেলেছেন এসপার্ত। এই ম্যাচগুলোতে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। রক্ষণের দুই প্রান্তেই সমান দক্ষতায় খেলতে পারার কারণে ফ্লিকের কৌশলগত পরিকল্পনায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। এমবাপের ১০০ গোল, ভাঙলেন মেসির রেকর্ড। মেসির দীর্ঘ বক্তৃতা, বিপাকে দোভাষী।

তবে এসপার্তের এই ছিটকে যাওয়া বার্সেলোনার রক্ষণ সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে, কারণ দলের অন্য ডিফেন্ডাররাও আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। বর্তমানে চিকিৎসার অধীনে রয়েছেন জুলস কুন্দে, এরিক গার্সিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। পাশাপাশি চোটের তালিকায় নাম রয়েছে আক্রমণাত্মক মিডফিল্ডার দানি ওলমোরও।

দলের রক্ষণভাগে এখন ফ্লিকের হাতে ফিট খেলোয়াড় হিসেবে মাত্র চারজন ফুটবলার অবশিষ্ট আছেন। তারা হলেন জোয়াও কানসেলো, আলেহান্দ্রো বালদে, পাউ কুবারসি ও জেরার্দ মার্তিন। এই স্কোয়াড থেকে নতুন করে আর কোনো খেলোয়াড় চোটের কবলে পড়লে জার্মান কোচের জন্য রক্ষণ সাজানো কঠিন হয়ে দাঁড়াবে।

শেয়ার করুন
শিরোনাম :
ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলকে দলে নিল সিটিজেন ব্যাংক মোংলায় চোরাই মালামালসহ আটক দুই যুবকের কারাদণ্ড প্রতিমন্ত্রী: প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে মার্কিন হামলার প্রস্তুতি অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরের চেতনা জনগণকে ঐক্যবদ্ধ করবে: রিজভী চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার ডিফেন্ডার মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নিতে একমত চার দেশ আরআরএফে ৪৪০ পদে নিয়োগ: সরাসরি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বিদেশি ঋণ পরিশোধে বাড়ছে চাপ: আয় ও ব্যয়ের বড় ব্যবধান সিলেটে রেস্তোরাঁয় ছবি তুলে হেনস্তা, দুই কর্মচারী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজার মনোনয়নপত্র জমা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমার যেভাবে পাচ্ছে ইরানের জেট ফুয়েল সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন মিসর পার্লামেন্টের কুমিল্লায় প্রকাশ্যে মারধরে জামায়াত কর্মীর মৃত্যু ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক  রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান সাপ ধরে হাসপাতালে নিজেই হাজির দংশিত বৃদ্ধ পপি এনজিওতে সহকারী পরিচালক নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলকে দলে নিল সিটিজেন ব্যাংক মোংলায় চোরাই মালামালসহ আটক দুই যুবকের কারাদণ্ড প্রতিমন্ত্রী: প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে মার্কিন হামলার প্রস্তুতি অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরের চেতনা জনগণকে ঐক্যবদ্ধ করবে: রিজভী চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার ডিফেন্ডার মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নিতে একমত চার দেশ আরআরএফে ৪৪০ পদে নিয়োগ: সরাসরি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বিদেশি ঋণ পরিশোধে বাড়ছে চাপ: আয় ও ব্যয়ের বড় ব্যবধান সিলেটে রেস্তোরাঁয় ছবি তুলে হেনস্তা, দুই কর্মচারী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজার মনোনয়নপত্র জমা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমার যেভাবে পাচ্ছে ইরানের জেট ফুয়েল সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন মিসর পার্লামেন্টের কুমিল্লায় প্রকাশ্যে মারধরে জামায়াত কর্মীর মৃত্যু ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক  রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান সাপ ধরে হাসপাতালে নিজেই হাজির দংশিত বৃদ্ধ পপি এনজিওতে সহকারী পরিচালক নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি