আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবি প্রতিনিধিদলের সন্তোষ

প্রকাশ:
Print news

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই দিনের প্রস্তুতি ম্যাচটি সামনে রেখে ভেন্যুর মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা ও গণমাধ্যমের সুযোগ-সুবিধাগুলো খুঁটিয়ে দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদল। পরিদর্শন শেষে পুরো ব্যবস্থার ওপর সন্তোষ প্রকাশ করেছেন তারা। আগামী ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচটিকে ঘিরে মাঠের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত সুবিধা পর্যালোচনা করতে সোমবার ছয় সদস্যের একটি বিসিবি প্রতিনিধিদল স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন। বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে দলটির কর্মকর্তারা ভেন্যুর বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরিদর্শনের সময় যেসব ছোটখাটো উন্নয়ন বা পরিবর্তনের প্রয়োজন, তা চিহ্নিত করা হয়েছে। এই প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে বিসিবি প্রস্তুতি ম্যাচ আয়োজন করছে বলে জানান সৈয়দ আব্দুল বাতেন। এটিকে তিনি একটি ‘টেস্ট কেস’ হিসেবে অভিহিত করেছেন।

সৈয়দ আব্দুল বাতেন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে বিসিবির প্রস্তুতি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা এটিই প্রথম। মাঠ, ড্রেসিংরুম থেকে শুরু করে সাংবাদিকদের বসার জায়গা ও সংবাদ কাভারেজের ব্যবস্থাসহ প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে ক্রিকেট পরিচালনার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং এবিজি স্পোর্টস সিটিতে আরও একটি ক্রিকেট মাঠ ও উন্নত অনুশীলনের সুযোগ-সুবিধা তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই দিনের ম্যাচটি তাদের জন্য বড় সুযোগ। এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ অন্যান্য কর্মকর্তারা। ইমরুল হাসান আরও জানান, বিসিবির অভিজ্ঞ প্রতিনিধিদলের দিকনির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন। মাঠ থেকে শুরু করে সব ধরনের লজিস্টিক সাপোর্ট বিসিবিকে প্রদর্শনের মাধ্যমে তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন।

উল্লেখ্য যে, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এর আগেও বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এমনকি জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের ম্যাচও এই মাঠে আয়োজিত হয়েছে। বর্তমান প্রস্তুতি ম্যাচটি সফলভাবে সম্পন্ন করতে পারলে ভবিষ্যতে এই স্টেডিয়ামে আরও বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন
শিরোনাম :
জ্বালানি বাজারে বড় অস্থিরতার আশঙ্কা কাতারের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, ইশরাকের মন্ত্রিসভা থেকে বিদায় আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবি প্রতিনিধিদলের সন্তোষ যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে বৈষম্য: সুপ্রিম কোর্টের শুনানির সিদ্ধান্ত পিএসসির অধীনে ১৩৫টি শূন্য পদে নিয়োগ: আবেদন শুরু নভেম্বরে ফ্রান্সে দাঙ্গা: বিভিন্ন শহরে জারি নৈশ কারফিউ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে মডেল সাহারা রে পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফর করছেন প্রধানমন্ত্রী নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার শক্তিশালী এল নিনোর কবলে বিশ্ব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই জাতীয় দলের ক্রিকেটাররা রাশিয়ার ঝুঁকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে অভিযোগের পর আবার পরীক্ষা নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ৩০ ছোটবেলার কোন অভ্যাসে ‘টাইগার’ নাম পেলেন টাইগার শ্রফ? ইশরাকের যত বক্তব্য: রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’ দুর্গাপূজায় তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্টারলিংক রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা ইরানের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আদালতের রায়ের কপি চেয়েছে ঢাকা আইএইচএফ নেশন্স ট্রফিতে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা জ্বালানি বাজারে বড় অস্থিরতার আশঙ্কা কাতারের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, ইশরাকের মন্ত্রিসভা থেকে বিদায় আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবি প্রতিনিধিদলের সন্তোষ যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে বৈষম্য: সুপ্রিম কোর্টের শুনানির সিদ্ধান্ত পিএসসির অধীনে ১৩৫টি শূন্য পদে নিয়োগ: আবেদন শুরু নভেম্বরে ফ্রান্সে দাঙ্গা: বিভিন্ন শহরে জারি নৈশ কারফিউ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে মডেল সাহারা রে পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফর করছেন প্রধানমন্ত্রী নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার শক্তিশালী এল নিনোর কবলে বিশ্ব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই জাতীয় দলের ক্রিকেটাররা রাশিয়ার ঝুঁকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে অভিযোগের পর আবার পরীক্ষা নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ৩০ ছোটবেলার কোন অভ্যাসে ‘টাইগার’ নাম পেলেন টাইগার শ্রফ? ইশরাকের যত বক্তব্য: রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’ দুর্গাপূজায় তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্টারলিংক রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা ইরানের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আদালতের রায়ের কপি চেয়েছে ঢাকা আইএইচএফ নেশন্স ট্রফিতে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা