সবার আগে দেশ নয়, বিএনপি এখন নিজেদের নিয়ে ব্যস্ত

প্রকাশ:
Print news

বিএনপির রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি অভিযোগ করেন, এক সময় বিএনপির স্লোগান ছিল ‘সবার আগে দেশ’, কিন্তু বর্তমানে তাদের কর্মকাণ্ডে সেটি আর প্রতিফলিত হচ্ছে না। তার মতে, বিএনপি এখন দেশের চেয়ে নিজেদের দলীয় স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছে। আব্দুস সাত্তার আরও বলেন, নতুন সরকার গঠনের পর বাংলাদেশের জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা করেছিল।

শনিবার রাতে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ নতুন সরকারের কাছ থেকে বড় প্রত্যাশা করেছিল। তারা ভেবেছিল দেশ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে এবং বৈষম্য দূর হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষ সেই প্রত্যাশা পূরণে ব্যর্থতার ছাপ দেখছে, যা খুবই দুঃখজনক।

ইটাখোলা ইউনিয়ন জামায়াতের আমির নূর ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। এছাড়াও সমাবেশে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, সেক্রেটারি হামিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান এবং শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কর্মী সমাবেশের শেষ পর্যায়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম রব্বানী সরকারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্থানীয় জামায়াতের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই নির্বাচনী বার্তা কর্মী ও সমর্থকদের মাঝে পৌঁছে দেওয়া হয়।

শেয়ার করুন
শিরোনাম :
ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট ২০৩০ সালেই প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে: সিসি জিম্বাবুয়ে এখন আর ‘সহজ শিকার’ নয় ১০ দলের সুপার লীগ: বাফুফের সাথে বিএসপির প্রাথমিক সমঝোতা সবার আগে দেশ নয়, বিএনপি এখন নিজেদের নিয়ে ব্যস্ত বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে শেষ মুহূর্তের পরিবর্তন সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড, হতাহতের সুনির্দিষ্ট তথ্য নেই সৌদিতে হুতিদের বেপরোয়া হামলার কঠোর নিন্দা জাতিসংঘের নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বারসহ আটক ১ ইইউবিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দলকে সংবর্ধনা ও নবীনবরণ লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বলিউডের সিনেমায় যেভাবে জীবন্ত হয়ে উঠেছে দুর্গাপূজা জনবল সংকটে জুলাই স্মৃতি জাদুঘর: প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ইসরাইলি স্পাইওয়্যার দিয়ে আল-জাজিরা সাংবাদিকদের ফোনে হামলা ইংল্যান্ড জাতীয় কাবাডি দলের নেতৃত্ব দিচ্ছেন রাজনগরের আনিসা খান ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট ২০৩০ সালেই প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে: সিসি জিম্বাবুয়ে এখন আর ‘সহজ শিকার’ নয় ১০ দলের সুপার লীগ: বাফুফের সাথে বিএসপির প্রাথমিক সমঝোতা সবার আগে দেশ নয়, বিএনপি এখন নিজেদের নিয়ে ব্যস্ত বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে শেষ মুহূর্তের পরিবর্তন সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড, হতাহতের সুনির্দিষ্ট তথ্য নেই সৌদিতে হুতিদের বেপরোয়া হামলার কঠোর নিন্দা জাতিসংঘের নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বারসহ আটক ১ ইইউবিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দলকে সংবর্ধনা ও নবীনবরণ লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বলিউডের সিনেমায় যেভাবে জীবন্ত হয়ে উঠেছে দুর্গাপূজা জনবল সংকটে জুলাই স্মৃতি জাদুঘর: প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ইসরাইলি স্পাইওয়্যার দিয়ে আল-জাজিরা সাংবাদিকদের ফোনে হামলা ইংল্যান্ড জাতীয় কাবাডি দলের নেতৃত্ব দিচ্ছেন রাজনগরের আনিসা খান