চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশ:
Print news

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মুন্সিপুর বিওপির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি কবরস্থানের পাশ থেকে তাকে আটক করে। বিজিবি হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, আটক দবির উদ্দিন স্বর্ণের বারগুলো সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। জব্দ করা ৬টি স্বর্ণের বারের মোট ওজন ৭০০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি জওয়ানদের তৎপরতা সবসময় বজায় থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন
শিরোনাম :
সৌদিতে হুতিদের বেপরোয়া হামলার কঠোর নিন্দা জাতিসংঘের নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বারসহ আটক ১ ইইউবিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দলকে সংবর্ধনা ও নবীনবরণ লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বলিউডের সিনেমায় যেভাবে জীবন্ত হয়ে উঠেছে দুর্গাপূজা জনবল সংকটে জুলাই স্মৃতি জাদুঘর: প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ইসরাইলি স্পাইওয়্যার দিয়ে আল-জাজিরা সাংবাদিকদের ফোনে হামলা ইংল্যান্ড জাতীয় কাবাডি দলের নেতৃত্ব দিচ্ছেন রাজনগরের আনিসা খান বরুড়ায় ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ইরফানের: তৌসিফ জানালেন ‘হৃদয় ভেঙে দিয়েছে’, নিরাপত্তা নিয়ে ইসরায়েলের নির্বাচনে আব্বাস: কিংমেকার নাকি কট্টরপন্থীদের লক্ষ্যবস্তু? প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন সৌদিতে হুতিদের বেপরোয়া হামলার কঠোর নিন্দা জাতিসংঘের নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বারসহ আটক ১ ইইউবিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দলকে সংবর্ধনা ও নবীনবরণ লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বলিউডের সিনেমায় যেভাবে জীবন্ত হয়ে উঠেছে দুর্গাপূজা জনবল সংকটে জুলাই স্মৃতি জাদুঘর: প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ইসরাইলি স্পাইওয়্যার দিয়ে আল-জাজিরা সাংবাদিকদের ফোনে হামলা ইংল্যান্ড জাতীয় কাবাডি দলের নেতৃত্ব দিচ্ছেন রাজনগরের আনিসা খান বরুড়ায় ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ইরফানের: তৌসিফ জানালেন ‘হৃদয় ভেঙে দিয়েছে’, নিরাপত্তা নিয়ে ইসরায়েলের নির্বাচনে আব্বাস: কিংমেকার নাকি কট্টরপন্থীদের লক্ষ্যবস্তু? প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন