জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশ:
Print news

চব্বিশের গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের গড়ে তোলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন। দলের তিন কেন্দ্রীয় নেতা নিশ্চিত করেছেন, আগামী দু-একদিনের মধ্যেই এই রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

দলের জ্যেষ্ঠ পর্যায়ের আলোচনা থেকে জানা গেছে, নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম অপরিবর্তিত থাকছে। তবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে বড় ধরনের রদবদল হতে পারে, যেখানে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম উঠে এসেছে। উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহ বর্তমানে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে পদায়ন নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে সারজিস আলমকে সাংগঠনিক কার্যক্রম তদারকির মূল দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাকে সহায়তার জন্য দলের রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদকে যুক্ত করা হতে পারে। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্বেও পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কমিটিতে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।”

শেয়ার করুন
শিরোনাম :
বলিউডের সিনেমায় যেভাবে জীবন্ত হয়ে উঠেছে দুর্গাপূজা জনবল সংকটে জুলাই স্মৃতি জাদুঘর: প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ইসরাইলি স্পাইওয়্যার দিয়ে আল-জাজিরা সাংবাদিকদের ফোনে হামলা ইংল্যান্ড জাতীয় কাবাডি দলের নেতৃত্ব দিচ্ছেন রাজনগরের আনিসা খান বরুড়ায় ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ইরফানের: তৌসিফ জানালেন ‘হৃদয় ভেঙে দিয়েছে’, নিরাপত্তা নিয়ে ইসরায়েলের নির্বাচনে আব্বাস: কিংমেকার নাকি কট্টরপন্থীদের লক্ষ্যবস্তু? প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান বলিউডের সিনেমায় যেভাবে জীবন্ত হয়ে উঠেছে দুর্গাপূজা জনবল সংকটে জুলাই স্মৃতি জাদুঘর: প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ইসরাইলি স্পাইওয়্যার দিয়ে আল-জাজিরা সাংবাদিকদের ফোনে হামলা ইংল্যান্ড জাতীয় কাবাডি দলের নেতৃত্ব দিচ্ছেন রাজনগরের আনিসা খান বরুড়ায় ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ইরফানের: তৌসিফ জানালেন ‘হৃদয় ভেঙে দিয়েছে’, নিরাপত্তা নিয়ে ইসরায়েলের নির্বাচনে আব্বাস: কিংমেকার নাকি কট্টরপন্থীদের লক্ষ্যবস্তু? প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান