এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের

প্রকাশ:
Print news

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দলটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, সৌদি আকাশসীমা বা বিমানবন্দর ব্যবহার করা হলে সংশ্লিষ্ট এয়ারলাইনস, জাহাজীকরণ প্রতিষ্ঠান এবং তাদের কর্মকর্তা ও কর্মীরা হুতি বাহিনীর সরাসরি সামরিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবেন। এমনকি সৌদি আরবে ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদেরও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। তবে পবিত্র মক্কা ও মদিনা শহরকে এই সতর্কবার্তার বাইরে রাখা হয়েছে। সাঙ্গাকারার ভক্ত ‘পাকিস্তানি’ অ্যাডাম গিলক্রিস্টের গল্প। চুয়েটে ভিসিবদল: অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের। এবার সেই হুমকি পরিণত হয়েছে হুঁশিয়ারিতে। সে সময় তিনি বলেছিলেন, ‘বিমানবন্দর ও আকাশসীমা হামলার ঝুঁকিতে রয়েছে এবং এগুলো আমাদের বাহিনীর সামরিক অভিযানের লক্ষ্যবস্তু।’।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার হুতি যোদ্ধারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে বেশ কয়েকটি সামরিক অভিযান পরিচালনা করে। সারি দাবি করেছেন, এসব হামলার ফলে বিমানবন্দরটির ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে এবং এটি বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দর এবং দেশটির প্রধান তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনাতেও হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। পাল্টা প্রতিক্রিয়ায় হুতিদের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে সৌদি জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। চাঁদা দাবির অভিযোগ, বাস চলাচল বন্ধ রেখেছে বান্দরবান-থানচি মালিক সমিতি।

হুতিদের এই হুমকির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বিমান চলাচলে। রয়টার্সের তথ্যমতে, রিয়াদের আকাশপথ এখন অনেকটাই শূন্য। উড়োজাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত রোববার নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করা হয়। এছাড়া ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরে প্রায় ৭৮ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। সোমবারও দেশজুড়ে নির্ধারিত ফ্লাইটের এক-তৃতীয়াংশ বাতিলের আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইউরোপ ও এশিয়ার বেশ কিছু এয়ারলাইনস তাদের ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তাদের দেশের এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। এয়ার ফ্রান্স-কেএলএম তাদের রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়ে অক্টোবরের শেষ পর্যন্ত নির্ধারণ করেছে।

উল্লেখ্য, গত রোববারের হামলায় একজন নিহত ও অন্তত ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগের দিন হুতিদের দাবি করা আরেকটি হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছিলেন। সৌদি আরবে কাজ করতে ফিরে আসার পর এমন হামলায় বগুড়ার শাহেদসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া রিয়াদ বিমানবন্দরে একাধিকবার হামলার খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে কর্মরত প্রবাসীরা চরম আতঙ্কে রয়েছেন। ছুটি শেষে সৌদি ফিরেই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার শাহেদ।

শেয়ার করুন
শিরোনাম :
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের ডি মারিয়ার জোড়া গোলে রোসারিও সেন্ট্রালের বড় জয় জীবন হিসাব-নিকাশ মেনে চলে না: অপু বিশ্বাস ধর্ষণের ভিডিও ভাইরালের পর অটোরিকশাচালক আটক এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায় হুতি হামলার জেরে রিয়াদের আকাশে ফ্লাইট বিপর্যয় মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট ই হল ও মাইকেল রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও বাড়ল চুয়েটে নতুন উপাচার্যকে কার্যালয়ে অবরুদ্ধ করলেন আন্দোলনকারীরা টেস্টে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ইবাদত ত্রিদেশীয় সিরিজ: ওয়ানডে দলে ফিরলেন আলিস আল ইসলাম ‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা ইউরোপের কোন ১০ দেশে কর্মসংস্থানের হার সবচেয়ে বেশি? এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের ডি মারিয়ার জোড়া গোলে রোসারিও সেন্ট্রালের বড় জয় জীবন হিসাব-নিকাশ মেনে চলে না: অপু বিশ্বাস ধর্ষণের ভিডিও ভাইরালের পর অটোরিকশাচালক আটক এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায় হুতি হামলার জেরে রিয়াদের আকাশে ফ্লাইট বিপর্যয় মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট ই হল ও মাইকেল রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও বাড়ল চুয়েটে নতুন উপাচার্যকে কার্যালয়ে অবরুদ্ধ করলেন আন্দোলনকারীরা টেস্টে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ইবাদত ত্রিদেশীয় সিরিজ: ওয়ানডে দলে ফিরলেন আলিস আল ইসলাম ‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা ইউরোপের কোন ১০ দেশে কর্মসংস্থানের হার সবচেয়ে বেশি?