অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল

প্রকাশ:
Print news

অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। ব্রিসবেনে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯.৪ ওভারে মাত্র ১৬৬ রানে গুটিয়ে যায়। জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া ২৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। অলরাউন্ড নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। কিন্তু তেমন কিছু দেখাতে পারলেন না জ্যোতিরা। গতকাল ব্রিসবেনে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের করা ১৬৬ রানের জবাবে ১৪৬ বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। যে কোনো সংস্করণে প্রথমবার অস্ট্রেলিয়ার মাঠে দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচ খেলতে নেমেছিল তারা। কিন্তু ব্যাটিং-বোলিংয়ে সেই উপলক্ষ রাঙানোর মতো কিছুই করতে পারেনি নিগার সুলতানার দল। বাড়তি বাউন্স করা ডেলিভারি অভিজ্ঞ ব্যাটারের ব্যাটের কাঁধের অংশ ছুঁয়ে যায় স্লিপে থাকা লিচফিল্ডের হাতে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ চাপে পড়ে। দলীয় ১১ রানের মধ্যেই দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানাকে হারিয়ে বিপদে পড়ে টাইগ্রেসরা। এরপর শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। শারমিন আক্তার ৫টি চারের মারে ২৪ রান করে সাদারল্যান্ডের বলে ক্যাচ দিয়ে ফেরেন। দলের পঞ্চাশ পার হওয়ার আগেই সোবহানা মোস্তারিও মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত ২৮তম ওভারে ৮৩ রানে আউট হন। ৮৬ বল খেলে তার সংগ্রহ ছিল ২৯ রান। পরবর্তীতে স্বর্ণা আক্তার ২১ রান করেন এবং রিতু মনি ৫টি চারের সাহায্যে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে দেড়শ পার করতে সহায়তা করেন। শেষদিকে নাহিদা আক্তার অপরাজিত ১৯ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যানাবেল সাদারল্যান্ড ৯.৪ ওভারে ২ মেডেনসহ ৩০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। তবে স্বাতিকদের বিপক্ষে টাইগ্রেসরা অনন্ত লড়াই করতে পারবে, এমন প্রত্যাশা ভক্তদের। যেখানে ইতিবাচক ভূমিকায় ছিলেন ছন্দে থাকা শারমিন আক্তার।

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ ওভারে অভিষিক্ত পেসার হাবিবা ইসলাম জর্জিয়া ভোলকে আউট করে প্রথম সাফল্য এনে দেন। তবে এরপরই ম্যাচ থেকে বাংলাদেশকে পুরোপুরি ছিটকে দেন বাঁহাতি ব্যাটার ফিবি লিচফিল্ড। ১০টি চার ও ১টি ছক্কার মারে ৫৯ বলে ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। লিচফিল্ড ১৭তম ওভারে রাবেয়ার বলে ক্যাচ দিয়ে ফিরলেও ততক্ষণে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তার বিদায়ে এলিসা পেরির সঙ্গে ৮৯ রানের জুটি ভাঙে। এরপর হাবিবা দ্বিতীয় উইকেট হিসেবে বেথ মুনিকে ফেরালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পেরি (অপরাজিত ২৬) ও সাদারল্যান্ড (অপরাজিত ২৫) ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামী রোববার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ আল্লাহ আমাকে অসুস্থ করে কষ্ট দেবেন না: ডলি জহুর দাপুটে শুরুর পরও পথ হারাল বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার: রুহুল কবির রিজভী হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক মেসির আন্তর্জাতিক বিদায়: আবেগ সামলাতে পারলেন না স্কালোনি সিডনি ভ্রমণে শাবনূরের সঙ্গী রবি চৌধুরী মাছি মারতে হাতুড়ি চালানো যায় না: ভারতের প্রধান বিচারপতি আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের মোকাবিলায় ইসরায়েলের সামরিক প্রস্তুতি ও মার্কিন তৎপরতা ভারতজুড়ে গান্ধি বনাম গডসে বিতর্ক: নেপথ্যে কোন রাজনীতি? কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ দফায় আটক ২,২৮৭ নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ আল্লাহ আমাকে অসুস্থ করে কষ্ট দেবেন না: ডলি জহুর দাপুটে শুরুর পরও পথ হারাল বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার: রুহুল কবির রিজভী হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক মেসির আন্তর্জাতিক বিদায়: আবেগ সামলাতে পারলেন না স্কালোনি সিডনি ভ্রমণে শাবনূরের সঙ্গী রবি চৌধুরী মাছি মারতে হাতুড়ি চালানো যায় না: ভারতের প্রধান বিচারপতি আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের মোকাবিলায় ইসরায়েলের সামরিক প্রস্তুতি ও মার্কিন তৎপরতা ভারতজুড়ে গান্ধি বনাম গডসে বিতর্ক: নেপথ্যে কোন রাজনীতি? কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ দফায় আটক ২,২৮৭