আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান

প্রকাশ:
Print news

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। তিন বছর পর ক্রিকেটের রাজকীয় এই সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে। দিনের শুরুটা দারুণ হলেও শেষ দিকে উইকেট পতনের মিছিলে কিছুটা চাপে পড়েছে সফরকারীরা। মিরপুরে সেই টেস্টে ৫৪৬ রানে জয়ী বাংলাদেশ ৩ বছর পর আবুধাবিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলছে আফগানদের বিপক্ষে। প্রথম দিনে তানজিদের ব্যাটিং ছিল দৃষ্টিনন্দন। প্রথম সেশনে ২৬ ওভারে ১৩৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় দল।

ব্যাট হাতে এদিন আগ্রাসী মেজাজে ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪১ বলে ক্যারিয়ারের ফিফটি তুলে নিয়ে তিনি দ্রুততম সেঞ্চুরির হাতছানি দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত ৭১ বলে ৮৩ রানের ঝলমলে একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই বাঁহাতি। তার ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কা। তার বিদায়ে ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের ৯৪ বলে সেঞ্চুরির দ্রুততম রেকর্ডের অক্ষুণ্ণ রইল। তার সঙ্গে সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে বাংলাদেশ পায় ১২৪ রান। সাদমান সতর্ক ব্যাটিংয়ে ৬৭ রান করে জিয়া-উর-রহমানের বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৪১ বলে তুলে নিয়েছিলেন ফিফটি। মাত্র ৪১ বলে ফিফটি তুলে নেয়া তানজিদকে থামান পেসার ইসমত আলম। অফ স্টাম্পের বাইরের দিকে সুইং করা বলে ব্যাট ছোঁয়াতে গিয়ে উইকেটকিপার ইকরাম আলিখিলের গ্লাভসে ক্যাচ দেন তিনি।

উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশের ইনিংসে কিছুটা ধস নামে। মুমিনুল হক ৩৯ রান করে ইয়ামিনের বলে আউট হন। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহীম রানের খাতা খোলার আগেই ইনসুইং ইয়র্কারে বোল্ড হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ রান করে ফিরে গেলে ১৮৪ রানেই দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ চাপে পড়ে। চা বিরতির আগে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ হাল ধরার চেষ্টা করেন। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে আসে ৬২ রান। মিরাজ ২৪ রান করে ইসমাত আলমের বলে বোল্ড হলে সেই জুটি বিচ্ছিন্ন হয়।

দিনের শেষ দিকে লিটন কুমার দাস নিজের টেস্ট ক্যারিয়ারের ২১তম অর্ধশতক তুলে নেন। ৮৯ বলে চারটি চারের সাহায্যে ৫৩ রান করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন তিনি। ২৮৭ রানে ষষ্ঠ উইকেট হারায় দল। দিনের বাকি সময়ে হাসান মাহমুদ ২ রান করে আউট হন। দিন শেষে নাঈম হাসান ১১ ও তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশের পুঁজি ৩১৭ রানে পৌঁছে দেন। আফগানিস্তানের মোহাম্মদ সেলিম তিনটি এবং ইসমাত আলম ও ইয়ামিন আহমাদজাই দুটি করে উইকেট শিকার করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালে সবশেষ লড়াইয়ে মিরপুরে ৫৪৬ রানে জয়ী হয়েছিল বাংলাদেশ।

শেয়ার করুন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ আল্লাহ আমাকে অসুস্থ করে কষ্ট দেবেন না: ডলি জহুর দাপুটে শুরুর পরও পথ হারাল বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার: রুহুল কবির রিজভী হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক মেসির আন্তর্জাতিক বিদায়: আবেগ সামলাতে পারলেন না স্কালোনি সিডনি ভ্রমণে শাবনূরের সঙ্গী রবি চৌধুরী মাছি মারতে হাতুড়ি চালানো যায় না: ভারতের প্রধান বিচারপতি আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের মোকাবিলায় ইসরায়েলের সামরিক প্রস্তুতি ও মার্কিন তৎপরতা ভারতজুড়ে গান্ধি বনাম গডসে বিতর্ক: নেপথ্যে কোন রাজনীতি? কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ দফায় আটক ২,২৮৭ উজবেকিস্তানকে হারিয়ে ফিলিপাইনের অপেক্ষায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ আল্লাহ আমাকে অসুস্থ করে কষ্ট দেবেন না: ডলি জহুর দাপুটে শুরুর পরও পথ হারাল বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার: রুহুল কবির রিজভী হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক মেসির আন্তর্জাতিক বিদায়: আবেগ সামলাতে পারলেন না স্কালোনি সিডনি ভ্রমণে শাবনূরের সঙ্গী রবি চৌধুরী মাছি মারতে হাতুড়ি চালানো যায় না: ভারতের প্রধান বিচারপতি আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের মোকাবিলায় ইসরায়েলের সামরিক প্রস্তুতি ও মার্কিন তৎপরতা ভারতজুড়ে গান্ধি বনাম গডসে বিতর্ক: নেপথ্যে কোন রাজনীতি? কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ দফায় আটক ২,২৮৭ উজবেকিস্তানকে হারিয়ে ফিলিপাইনের অপেক্ষায় বাংলাদেশ