স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি

প্রকাশ:
Print news

স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পাচ্ছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাকে কারামুক্ত রাখা হবে।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, আজ বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন। এরপর তিনি তার মায়ের জন্য ৪ দিনের প্যারোল চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই ১২ ঘণ্টার এই মুক্তির আদেশ এসেছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ বর্তমানে ঢাকার কলাবাগানের বাসভবনে রাখা হয়েছে।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম আরও জানান, আগামীকাল ভোরে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দীপু মনি সরাসরি কলাবাগানের বাসভবনে যাবেন। এরপর সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তৌফীক নাওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
ফেডারেশন কাপ: ড্রয়ে পয়েন্ট খোয়াল মোহামেডান, জয়ের ধারায় কিংস আইনশৃঙ্খলার চরম অবনতিতে প্রতিমন্ত্রীকে অস্ত্র ধরতে হচ্ছে: জামায়াত আমির স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ: আবেদনের সুযোগ ৫০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী: রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করতে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের উদ্যোগ ইউজিসির সব ধর্মের মানুষের ঐক্যে সমৃদ্ধ দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইরানকে চাপে ট্রাম্পের হুঁশিয়ারি জ্বালানি বাজারে বড় অস্থিরতার আশঙ্কা কাতারের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, ইশরাকের মন্ত্রিসভা থেকে বিদায় আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবি প্রতিনিধিদলের সন্তোষ যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে বৈষম্য: সুপ্রিম কোর্টের শুনানির সিদ্ধান্ত পিএসসির অধীনে ১৩৫টি শূন্য পদে নিয়োগ: আবেদন শুরু নভেম্বরে ফ্রান্সে দাঙ্গা: বিভিন্ন শহরে জারি নৈশ কারফিউ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে মডেল সাহারা রে পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফর করছেন প্রধানমন্ত্রী নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার শক্তিশালী এল নিনোর কবলে বিশ্ব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই জাতীয় দলের ক্রিকেটাররা রাশিয়ার ঝুঁকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে অভিযোগের পর আবার পরীক্ষা ফেডারেশন কাপ: ড্রয়ে পয়েন্ট খোয়াল মোহামেডান, জয়ের ধারায় কিংস আইনশৃঙ্খলার চরম অবনতিতে প্রতিমন্ত্রীকে অস্ত্র ধরতে হচ্ছে: জামায়াত আমির স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ: আবেদনের সুযোগ ৫০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী: রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করতে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের উদ্যোগ ইউজিসির সব ধর্মের মানুষের ঐক্যে সমৃদ্ধ দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইরানকে চাপে ট্রাম্পের হুঁশিয়ারি জ্বালানি বাজারে বড় অস্থিরতার আশঙ্কা কাতারের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, ইশরাকের মন্ত্রিসভা থেকে বিদায় আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবি প্রতিনিধিদলের সন্তোষ যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে বৈষম্য: সুপ্রিম কোর্টের শুনানির সিদ্ধান্ত পিএসসির অধীনে ১৩৫টি শূন্য পদে নিয়োগ: আবেদন শুরু নভেম্বরে ফ্রান্সে দাঙ্গা: বিভিন্ন শহরে জারি নৈশ কারফিউ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে মডেল সাহারা রে পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফর করছেন প্রধানমন্ত্রী নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার শক্তিশালী এল নিনোর কবলে বিশ্ব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই জাতীয় দলের ক্রিকেটাররা রাশিয়ার ঝুঁকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে অভিযোগের পর আবার পরীক্ষা