প্রধানমন্ত্রী: রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

প্রকাশ:
Print news

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রংপুর সফরে গিয়ে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকারের বার্তা দিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) প্রাঙ্গণে আয়োজিত শারদীয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, এই দেশ আমাদের সবার। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এসব উন্নয়নকাজ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ভিতরে ভেদাভেদ ভুলে থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্দিরে উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার ও সাধারণ সম্পাদক খোকন সরকার প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেন। প্রধানমন্ত্রীও মন্দিরের উন্নয়নে ১০ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন। এছাড়া মন্দিরের পেছনের হোস্টেল অবকাঠামো নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি সংস্থাপন প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। মন্দিরের পেছনের হোস্টেলের মতো অবকাঠামো যেটি আছে তৈরিতে আর্থিক সহযোগিতার বিষয়টি দেখতে সংস্থাপন প্রতিমন্ত্রীকে নির্দেশনা প্রদানের কথা বলেন প্রধানমন্ত্রী।

দেশের স্বাধীনতা সংগ্রাম ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় কোনো ধর্মের মানুষকে আলাদা করে দেখা হয়নি। বিভিন্ন মত ও পথের মানুষ সম্মিলিতভাবে লড়ে দেশ স্বাধীন করেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানেও সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, হাজার বছর ধরে এ দেশে সম্প্রীতি বজায় রয়েছে এবং ভবিষ্যতেও তা অটুট রাখতে হবে। পরবর্তী সময়ে গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও সব ধর্মের মানুষ রাজপথে নেমে এসেছেন। বেশিদিন আগের কথা নয়, দুই বছর আগে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। এই দেশের ছাত্রজনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাঁধে যে স্বৈরাচার চেপে বসেছিল, তাকে বিতাড়িত করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সেই আন্দোলনেও সব ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। হতে পারে কোনো অঞ্চলে আমাদের সদস্য নির্বাচিত হয়েছে, কোনো অঞ্চলে আমাদের সদস্য নির্বাচিত হয় নাই।

বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার সবার। যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, তাদের সবার জন্যই আমরা কাজ করতে চাই। দেশের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি জানান, রংপুর মহানগরের উন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জেলা ও উপজেলার গ্রামীণ অবকাঠামো, স্কুল-কলেজ ও সেতু-কালভার্ট নির্মাণের কাজ চলমান থাকবে। কিন্তু বর্তমান সরকার এমন একটি সরকার হতে চায়, এই সরকারকে যে ভোট দিয়েছে তারও সরকার, যে ভোট দেয়নি তারও সরকার।

রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সরকার ঐক্য বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু একটি মহল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। ঐক্যের বদলে একটি মহলের ভিন্ন চিন্তা।

তিনি মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানান।

পাশাপাশি যেকোনো দাবি বা মতামত থাকলে তা সংসদীয় ফোরামে আলোচনার পরামর্শ দেন তিনি। দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি। সর্বোপরি দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে প্রয়োজন, আমরা সেভাবেই সবাই মিলে কাজ করি।

সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ১২টা ৪ মিনিটে রংপুরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরের পথে তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত পথসভায় তিনি দেশ পরিচালনার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, কৃষক ও ফ্যামিলি কার্ড চালু এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ রংপুরের সংসদ সদ।

শেয়ার করুন
শিরোনাম :
ভারতে মুসলিম-খ্রিস্টানবিরোধী বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা বাড়ায় উদ্বেগ ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, সম্ভাবনা কতটুকু? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন সময়সূচি ও আবেদনের নিয়ম নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নেত্রকোণায় শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড স্যান্ডপেপারগেট নিয়ে নতুন তদন্ত হবে না, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া মানসুর আব্বাসের |: আরবদের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ ভারতে মুসলিম-খ্রিস্টানবিরোধী বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা বাড়ায় উদ্বেগ ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, সম্ভাবনা কতটুকু? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন সময়সূচি ও আবেদনের নিয়ম নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নেত্রকোণায় শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড স্যান্ডপেপারগেট নিয়ে নতুন তদন্ত হবে না, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া মানসুর আব্বাসের |: আরবদের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪