নোয়াখালীর নতুন কূপে মিলল গ্যাসের সন্ধান

প্রকাশ:
Print news

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাপেক্সের তত্ত্বাবধানে পরিচালিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খননকাজ শেষ হওয়ার পর এ গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। গত ২৮ জুলাই কূপটি খননের কার্যক্রম শুরু করা হয়েছিল। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটিকে ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতায় গ্যাসের স্তর শনাক্ত করা সম্ভব হয়েছে। মঙ্গলবার বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করার কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন বা ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) বা পরীক্ষামূলক পর্যবেক্ষণ চলছে। আগামী দুই থেকে তিন দিন এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর কূপটিতে গ্যাসের মোট মজুত এবং উত্তোলনযোগ্য প্রকৃত পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সুন্দলপুর-৪ প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খনন প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে এবং গ্যাসের মজুত পাওয়ার বিষয়টি এখন স্পষ্ট। পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে গ্যাস উত্তোলনের পরবর্তী ধাপগুলো নিশ্চিত করা হবে। এই সাফল্য জাতীয় জ্বালানি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন
শিরোনাম :
খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি