পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান, বাদ পড়লেন সালমান

প্রকাশ:
Print news

পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রায় দুই বছর ধরে দায়িত্ব পালন করা সালমান আলি আগাকে কেবল নেতৃত্ব থেকে নয়, দল থেকেও বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদীয়মান ব্যাটার সাহিবজাদা ফারহান। সম্প্রতি এশিয়ান গেমস ক্রিকেটে রৌপ্যজয়ী পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফারহান। যদিও ফাইনালে ভারতের কাছে ১৯ রানে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল, তবে ফাইনালে দলের ওঠায় তার বড় অবদান ছিল। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৩ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হওয়া এই ওপেনারকে এখন জাতীয় দলের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬০ স্ট্রাইকরেটে ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া এই আক্রমণাত্মক ওপেনারকে এবার জাতীয় দলের নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া হলো।

শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত দলে বেশ কিছু চমক রয়েছে। প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন এশিয়ান গেমসের ফাইনালে ৯৬ রানের ইনিংস খেলা হাসান নেওয়াজ। এছাড়া গত ফেব্রুয়ারি মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতি তারকা নাসিম শাহ টি-টোয়েন্টি ও ত্রিদেশীয় ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন। তরুণ অলরাউন্ডার রাজাউল্লাহ সীমিত ওভারের দুই ফরম্যাটেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন। ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে ব্যাট ও বল হাতে রেকর্ড গড়ে নজর কেড়েছিলেন তিনি। এদিকে দলে তরুণ উইকেটরক্ষক হিসেবে রয়েছেন খাজা নাফে। শুধু তাই নয়, আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াডেও বেশ চমক রেখেছে দেশের ক্রিকেট বোর্ডটি।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে বহাল রাখা হয়েছে। অভিজ্ঞ ব্যাটার বাবর আজম দলে থাকলেও, মোহাম্মদ রিজওয়ান বর্তমানে তদন্তের অধীনে থাকায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন টেস্ট অভিষিক্ত উইকেটরক্ষক গাজি ঘোরি। কোচিং প্যানেলেও বড় পরিবর্তন এনে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইটকে পেস বোলিং কোচ হিসেবে ফিরিয়ে আনা হয়েছে।

আসন্ন সিরিজের সূচি অনুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর ১৮ অক্টোবর থেকে একই ভেন্যুতে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হাই-ভোল্টেজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের প্রতিটি দল একে অপরের মুখোমুখি হওয়ার পর, আগামী ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন: সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নেওয়াজ, মুহাম্মদ ইমরান রান্ধওয়া, খাজা নাফে, মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, গাজী ঘোরি, হারিস রউফ, হাসান নেওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

শেয়ার করুন
শিরোনাম :
তুরস্কে ‘নূহের নৌকা’ সন্ধানে রাডার স্ক্যান ও নতুন খনন ভারতীয় নারী ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর অবশেষে নিয়োগপত্র হাতে পেলেন ঝিনাইদহের মিশন আচার্য এনওসি না পাওয়ায় লেজেন্ডস টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান, বাদ পড়লেন সালমান বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে বিশাল নিয়োগ দীর্ঘ বিরতির পর ‘লোকে বলে ভুল’ নিয়ে ফিরছেন সানি কৃতজ্ঞতা চর্চা কি দীর্ঘায়ু ও সুস্থ জীবনের চাবিকাঠি? শিশু অধিকার দিবস ও অ্যাকাডেমির ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী রাজধানীতে চার দিনে চাঁদাবাজিতে গ্রেপ্তার ৪১ দিনাজপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু উয়েফা নেশনস লীগে পর্তুগালের জয়, নকআউটে নিশ্চিত জায়গা নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সমাজসেবা অধিদপ্তরে একটি পদে লড়ছেন ১৪৩০ জন প্রার্থী ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক ইয়েমেনে হুতিদের হটিয়ে মোখা বন্দর পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর ঘুষ নেওয়ার দায় স্বীকার করলেন চুনারুঘাটের এএসআই, ভিডিও ভাইরাল এনসিএলে বরিশালের বিপক্ষে খুলনার বিশাল জয় মেসির বিদায়ী ম্যাচে লড়াইয়ের হুঙ্কার বেনিন গোলরক্ষকের ৪৯তম বিসিএস: আরও ৪০ জনের নিয়োগে প্রজ্ঞাপন জারি তুরস্কে ‘নূহের নৌকা’ সন্ধানে রাডার স্ক্যান ও নতুন খনন ভারতীয় নারী ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর অবশেষে নিয়োগপত্র হাতে পেলেন ঝিনাইদহের মিশন আচার্য এনওসি না পাওয়ায় লেজেন্ডস টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান, বাদ পড়লেন সালমান বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে বিশাল নিয়োগ দীর্ঘ বিরতির পর ‘লোকে বলে ভুল’ নিয়ে ফিরছেন সানি কৃতজ্ঞতা চর্চা কি দীর্ঘায়ু ও সুস্থ জীবনের চাবিকাঠি? শিশু অধিকার দিবস ও অ্যাকাডেমির ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী রাজধানীতে চার দিনে চাঁদাবাজিতে গ্রেপ্তার ৪১ দিনাজপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু উয়েফা নেশনস লীগে পর্তুগালের জয়, নকআউটে নিশ্চিত জায়গা নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সমাজসেবা অধিদপ্তরে একটি পদে লড়ছেন ১৪৩০ জন প্রার্থী ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক ইয়েমেনে হুতিদের হটিয়ে মোখা বন্দর পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর ঘুষ নেওয়ার দায় স্বীকার করলেন চুনারুঘাটের এএসআই, ভিডিও ভাইরাল এনসিএলে বরিশালের বিপক্ষে খুলনার বিশাল জয় মেসির বিদায়ী ম্যাচে লড়াইয়ের হুঙ্কার বেনিন গোলরক্ষকের ৪৯তম বিসিএস: আরও ৪০ জনের নিয়োগে প্রজ্ঞাপন জারি