বিজিবি সরাইল রিজিয়নের আওতায় বিভিন্ন সীমান্তে অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশ:
Print news

বিজিবি সরাইল রিজিয়নের আওতায় বিভিন্ন সীমান্তে অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

দেবদুলাল চক্রবর্তী, মৌলভীবাজার
সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং অবৈধভাবে পাথর-বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত সরাইল রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৩০ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

সোমবার (১৭ আগস্ট) বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দরবার হলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্তে বিজিবির বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিং এ ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত সুরক্ষায় সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১২০৮ কিলোমিটার সীমান্ত এলাকায় ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের মোট ২১১টি বিওপি নিয়মিত দায়িত্ব পালন করছে। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিশেষ অভিযানও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেশীয় ও বিদেশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৮টি পিস্তল, ৬টি এয়ারগান, ৫৫টি পাইপগান, ১টি ওয়ান শুটার গান, ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার।

তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধেও নিয়মিত নজরদারি ও অভিযান চালাচ্ছে বিজিবি। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে উত্তোলন করা ২ হাজার ১২১ ঘনফুট বালু এবং ৭ হাজার ৪৬৫ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী কলাসাদেক, গোয়াইনঘাট, ধলাই ব্রিজ এলাকা, পিয়াইন নদী, বাল্লাঘাট ও জাফলং ব্রিজ এলাকায় অবৈধ পাথর-বালু উত্তোলনের প্রবণতা বেশি। এসব এলাকায় বিজিবির দায়িত্বপূর্ণ ইউনিটগুলো নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করেছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক ও অস্ত্রের বিস্তার রোধ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকার জনগণকে আইন মেনে চলা এবং অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুব এবং সহকারী পরিচালক ফিরোজ হোসেন।

শেয়ার করুন
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-০৪ বিজিবি সরাইল রিজিয়নের আওতায় বিভিন্ন সীমান্তে অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ পতিত জমিতে তেলজাতীয় ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরণে গোপালগঞ্জ আরডিএ-র কর্মশালা ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের রোহিঙ্গাদের জাতীয়তা ও সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্যে বিভ্রান্তি: ঢাকার উদ্বেগ ওমানকে কেন বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প? নেপথ্যে হরমুজ প্রণালির সংকট কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শাহ আলমকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা মরক্কোর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করল কাতার সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক প্রভাব: যেভাবে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা আটক গল টেস্টে চোট পেয়ে ছিটকে গেলেন চান্ডিমাল, অভিষেকেই নজর কাড়লেন সুরিয়াবান্দারা কৃষিপণ্য আমদানিনির্ভরতা কমাতে বিশেষ উদ্যোগ: কৃষিমন্ত্রী ২০৩৫ সাল নাগাদ রাজধানীতে যানবাহনের গতি হাঁটার গতির নিচে নামার আশঙ্কা ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচ নিষিদ্ধ জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন জুলাই মাসের সেরা ক্রিকেটার জাস্টিন গ্রিভস নরসিংদীর রায়পুরায় বিএনপি ও চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে আহত ৭ দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ জন প্রকাশিত হলো জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা: পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-০৪ বিজিবি সরাইল রিজিয়নের আওতায় বিভিন্ন সীমান্তে অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ পতিত জমিতে তেলজাতীয় ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরণে গোপালগঞ্জ আরডিএ-র কর্মশালা ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের রোহিঙ্গাদের জাতীয়তা ও সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্যে বিভ্রান্তি: ঢাকার উদ্বেগ ওমানকে কেন বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প? নেপথ্যে হরমুজ প্রণালির সংকট কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শাহ আলমকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা মরক্কোর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করল কাতার সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক প্রভাব: যেভাবে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা আটক গল টেস্টে চোট পেয়ে ছিটকে গেলেন চান্ডিমাল, অভিষেকেই নজর কাড়লেন সুরিয়াবান্দারা কৃষিপণ্য আমদানিনির্ভরতা কমাতে বিশেষ উদ্যোগ: কৃষিমন্ত্রী ২০৩৫ সাল নাগাদ রাজধানীতে যানবাহনের গতি হাঁটার গতির নিচে নামার আশঙ্কা ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচ নিষিদ্ধ জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন জুলাই মাসের সেরা ক্রিকেটার জাস্টিন গ্রিভস নরসিংদীর রায়পুরায় বিএনপি ও চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে আহত ৭ দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ জন প্রকাশিত হলো জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা: পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর