খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নিখোঁজের তিন দিন পর ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

প্রকাশ:
Print news

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সাধন রঞ্জন চাকমা (৪৮) নামের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দুল্যাতলী ইউনিয়নের মেম্বারপাড়া এলাকায় নিজ বাড়ির অদূরে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন এবং মেম্বারপাড়া এলাকার বাসিন্দা ভারত মোহন চাকমার ছেলে। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাধন রঞ্জন চাকমার নিখোঁজের বিষয়টি দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশের একটি দল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তল্লাশি শুরু করে। একপর্যায়ে বাড়ির কাছাকাছি পাহাড়ের পাশে একটি গাছে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের গলায় একটি দাগ ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হেমন্ত চাকমা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে যোগ করা তথ্য: পরে পুলিশ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাঁর সন্ধানে খোঁজাখুঁজি শুরু করে।

শেয়ার করুন
শিরোনাম :
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ কাতারগামী এলএনজি জাহাজে হামলা, তীব্র নিন্দা জানালো দোহা ভারত সিরিজে রাচিন-চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড শ্রীপুরে অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস? ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে শেষনিশ্বাস পর্যন্ত সেবা করে যাব: নরেন্দ্র মোদি নতুন পে স্কেলে বর্ধিত বেতন ও বকেয়া পেলেন সরকারি চাকরিজীবীরা ট্রাম্প: ইরানে আরও দু-একটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি কাতারি মধ্যস্থতাকারীদের সাথে দোহায় ইরানি প্রতিনিধিদল ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ কাতারগামী এলএনজি জাহাজে হামলা, তীব্র নিন্দা জানালো দোহা ভারত সিরিজে রাচিন-চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড শ্রীপুরে অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস? ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে শেষনিশ্বাস পর্যন্ত সেবা করে যাব: নরেন্দ্র মোদি নতুন পে স্কেলে বর্ধিত বেতন ও বকেয়া পেলেন সরকারি চাকরিজীবীরা ট্রাম্প: ইরানে আরও দু-একটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি কাতারি মধ্যস্থতাকারীদের সাথে দোহায় ইরানি প্রতিনিধিদল