চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলায় বিপাকে নোরা ফাতেহি, দায়ের হলো মানহানির মামলা

প্রকাশ:
Print news

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে বিমান সংস্থা ডুনস এভিয়েশন। সামাজিক যোগাযোগমাধ্যমে চার্টার্ড বিমান নিয়ে ‘অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করার অভিযোগে গান্ধীনগরের একটি আদালতে এই মামলাটি করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর. আগরওয়ালের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় সেসনা সাইটেশন সিকে২ বিমানের ভেতরে ভিডিও ধারণ করেন ‘দিলবার’খ্যাত এই অভিনেত্রী। পরবর্তীতে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতির’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে অভিহিত করেন। পিটিআইয়ের তথ্যমতে, ডুনস এভিয়েশন অভিযোগ করেছে যে, নোরার এই মন্তব্য বিমান সংস্থাটির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ডুনস এভিয়েশনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার ৪ কোটি ৬০ লাখেরও বেশি অনুসারী রয়েছে। ফলে তার এই ‘দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া’ মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। সংস্থাটির ভাষ্যমতে, নোরার মন্তব্যের পর তাদের বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং বুকিং বাতিলের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের এপ্রিলে দায়ের করা এই মামলায় সংস্থাটি দাবি করেছে, কোনো ধরনের কারিগরি জ্ঞান বা যাচাই-বাছাই ছাড়াই অভিনেত্রী এমন মন্তব্য করেছেন।

ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি রুপি দাবি করার পাশাপাশি ডুনস এভিয়েশন আদালতের কাছে নোরার সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ চেয়েছে। একই সঙ্গে অভিনেত্রীর কাছ থেকে এ বিষয়ে একটি ব্যাখ্যা প্রকাশের দাবিও জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করা নোরা ফাতেহি ‘বাহুবলী’, ‘সত্যমেভ জয়তে’ ও ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’র মতো সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়া ‘ঝলক দিখলা যা’ ও ‘কমেডি নাইটস’-এর মতো রিয়েলিটি শোতেও তাকে নিয়মিত দেখা গেছে।

শেয়ার করুন
শিরোনাম :
বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস? ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে শেষনিশ্বাস পর্যন্ত সেবা করে যাব: নরেন্দ্র মোদি নতুন পে স্কেলে বর্ধিত বেতন ও বকেয়া পেলেন সরকারি চাকরিজীবীরা ট্রাম্প: ইরানে আরও দু-একটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি কাতারি মধ্যস্থতাকারীদের সাথে দোহায় ইরানি প্রতিনিধিদল ভারতকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে নতুন উচ্চতায় গ্লেন ফিলিপস যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা: খাদ্যমন্ত্রী অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও: কুমিল্লায় চারজন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিলেন বিদ্যুৎমন্ত্রী, আসছে সোলার এক্সপো প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ ২৫টি আন্তর্জাতিক পুরস্কার জয়ী কাতারি চলচ্চিত্র ‘সনদ’-এর বিশ্বজয় বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস? ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে শেষনিশ্বাস পর্যন্ত সেবা করে যাব: নরেন্দ্র মোদি নতুন পে স্কেলে বর্ধিত বেতন ও বকেয়া পেলেন সরকারি চাকরিজীবীরা ট্রাম্প: ইরানে আরও দু-একটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি কাতারি মধ্যস্থতাকারীদের সাথে দোহায় ইরানি প্রতিনিধিদল ভারতকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে নতুন উচ্চতায় গ্লেন ফিলিপস যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা: খাদ্যমন্ত্রী অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও: কুমিল্লায় চারজন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিলেন বিদ্যুৎমন্ত্রী, আসছে সোলার এক্সপো প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ ২৫টি আন্তর্জাতিক পুরস্কার জয়ী কাতারি চলচ্চিত্র ‘সনদ’-এর বিশ্বজয়