অফিসে অনুপস্থিতি ও তালাবদ্ধ রাখার দায়ে রাজাপুরের ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশ:
Print news

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার সকালে। ওইদিন সকাল ৯টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখেন যে, শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। উপ-সহকারী কর্মকর্তাসহ অফিসের কোনো কর্মচারীই তখন সেখানে উপস্থিত ছিলেন না। পরে সকাল সাড়ে ৯টার দিকে অফিসের একজন দপ্তরি এসে তালা খুলে দেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা ও পাশের একটি মুদি দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের অভিযোগ, অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কর্মস্থলে আসেন না।

এই অনিয়মের বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, কাউকে পূর্ব ঘোষণা না দিয়েই তিনি পরিদর্শনে গিয়েছিলেন। অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন না করা এবং কর্মসময়ে অনুপস্থিত থাকা চরম অবহেলার বহিঃপ্রকাশ। তিনি একে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে বলেন, সরকারি অফিসে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং গোপনীয়তা বজায় রাখা হবে। এতে সরকারি সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষ ভোগান্তি ছাড়াই সেবা পাবেন।

এদিকে, উপ-সহকারী কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি ওই অফিসে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকেও কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের একান্ত সচিব তালুকদার মো. ইনতেজার জানান, উপ-সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সুপারিশসহ ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হলে মঙ্গলবার বিকেলেই তা কার্যকর করা হয়।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর