তুরস্ককে ঘিরে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ইসরায়েলকে এরদোয়ানের হুঁশিয়ারি

প্রকাশ:
Print news

দখলদার ইসরায়েলের কর্মকাণ্ড ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তুরস্ককে ঘিরে ফেলার যেকোনো ধরনের শত্রুতামূলক তৎপরতা আঙ্কারা কখনোই নীরবে সহ্য করবে না। তবে তিনি এও উল্লেখ করেন যে, কোনো নির্দিষ্ট দেশ, সমাজ, ধর্ম বা সংস্কৃতির প্রতি তুরস্কের কোনো শত্রুতা নেই।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করে এরদোয়ান বলেন, ইসরায়েলের উসকানি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ইরান ও উপসাগরীয় দেশগুলো ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তার অভিযোগ, ইসরায়েলের ধারাবাহিক মিথ্যাচার ও নাশকতার কারণেই মূলত ইসলামাবাদ সমঝোতা কার্যকর করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যেও তুরস্ক সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দিয়েছে এবং আঞ্চলিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।

এরদোয়ান আরও জানান, উত্তর সাইপ্রাসের উপকূলে সম্প্রতি ঘটে যাওয়া জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তুরস্ক তৎপর রয়েছে। এই উদ্ধার অভিযানে তুরস্কের ৯টি জাহাজ ও ১১টি বিমান অংশ নিচ্ছে। পাশাপাশি, আঞ্চলিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতিকে শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

শেয়ার করুন
শিরোনাম :
গোয়েন্দাদের: মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান আঞ্চলিক অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করলেন চার দেশ আবাহনীকে হারিয়ে লিগে প্রথম জয় পেল ব্রাদার্স ইউনিয়ন হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল তিন প্রাণ, আহত ১৬ ‘বাজিগর’ সিনেমায় শিল্পা শেঠির শুটিং স্মৃতির নানা গল্প হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা: মামলার বাদীকে ফোনে হুমকি মগবাজারে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭ ২৪ অক্টোবর টিভিতে খেলার সূচি ও সম্প্রচার মাধ্যম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে লিটন, নেই নাহিদ রানা পরমাণু চুক্তি থেকে সরে আসেনি ইরান: গোলামহোসেইন দারজি আনসার-ভিডিপি ব্যাংকে ৬২ কর্মকর্তা নিয়োগ, ২৫ অক্টোবরের মধ্যে আবেদন লঘুচাপের প্রভাব ও দেশের আবহাওয়া নিয়ে সর্বশেষ পূর্বাভাস পর্যটন করপোরেশনের বিভিন্ন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি |: দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি তিন লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর ইসরায়েলের আরব ভোটাররা নিষেধাজ্ঞার ২২ দিনেও জোটেনি কার্ড ও চাল গোয়েন্দাদের: মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান আঞ্চলিক অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করলেন চার দেশ আবাহনীকে হারিয়ে লিগে প্রথম জয় পেল ব্রাদার্স ইউনিয়ন হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল তিন প্রাণ, আহত ১৬ ‘বাজিগর’ সিনেমায় শিল্পা শেঠির শুটিং স্মৃতির নানা গল্প হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা: মামলার বাদীকে ফোনে হুমকি মগবাজারে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭ ২৪ অক্টোবর টিভিতে খেলার সূচি ও সম্প্রচার মাধ্যম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে লিটন, নেই নাহিদ রানা পরমাণু চুক্তি থেকে সরে আসেনি ইরান: গোলামহোসেইন দারজি আনসার-ভিডিপি ব্যাংকে ৬২ কর্মকর্তা নিয়োগ, ২৫ অক্টোবরের মধ্যে আবেদন লঘুচাপের প্রভাব ও দেশের আবহাওয়া নিয়ে সর্বশেষ পূর্বাভাস পর্যটন করপোরেশনের বিভিন্ন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি |: দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি তিন লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর ইসরায়েলের আরব ভোটাররা নিষেধাজ্ঞার ২২ দিনেও জোটেনি কার্ড ও চাল