সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার, ফেরত পাঠানো হলো ১২ হাজার জনকে

প্রকাশ:
Print news

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে মোট ১৪ হাজার ১৬৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সাত হাজার ১২১ জন আবাসন আইন, তিন হাজার ৬৩৬ জন সীমান্ত নিরাপত্তা এবং তিন হাজার ৪০৮ জন শ্রম আইন অমান্য করায় আটক হয়েছেন। এই সময়ের মধ্যে ১২ হাজার ৩৬৩ জন প্রবাসীকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৯৩৭ জনকে তাদের নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও তিন হাজার ২৪০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মোট ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপীয়, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করার অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল আইন মন্ত্রণালয় গজনির নায়িকা অসিন এখন কোথায়, কেমন আছেন তিনি? টোকিওতে তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর সার্বিয়ায় ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন প্রেসিডেন্ট ভুচ্চি সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ২৮ সদস্যের দলে নতুন মুখ রোনান-মাহি সিইসি জ্ঞানেশকে সরাতে ‘জনতার অভিশংসন’ ডাক ইন্ডিয়া জোটের মক্কায় দুই বাংলাদেশির দণ্ড নিয়ে সৌদির কাছে জবাব চেয়েছে ঢাকা সৌদিতে হুতি হামলার জেরে ১৪৪ ফ্লাইট বাতিল ও স্থগিত সৃজনশীল শিল্পকে অর্থনীতির মূলধারায় নিতে চায় সরকার: অর্থমন্ত্রী আরব সাগরে মার্কিন রণতরিতে বাংকারবিধ্বংসী বোমা, ইরানের বিরুদ্ধে প্রস্তুতির সংকেত ব্যাটিং ব্যর্থতা ও শপিং বিতর্ক নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের দাবি আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল আইন মন্ত্রণালয় গজনির নায়িকা অসিন এখন কোথায়, কেমন আছেন তিনি? টোকিওতে তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর সার্বিয়ায় ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন প্রেসিডেন্ট ভুচ্চি সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ২৮ সদস্যের দলে নতুন মুখ রোনান-মাহি সিইসি জ্ঞানেশকে সরাতে ‘জনতার অভিশংসন’ ডাক ইন্ডিয়া জোটের মক্কায় দুই বাংলাদেশির দণ্ড নিয়ে সৌদির কাছে জবাব চেয়েছে ঢাকা সৌদিতে হুতি হামলার জেরে ১৪৪ ফ্লাইট বাতিল ও স্থগিত সৃজনশীল শিল্পকে অর্থনীতির মূলধারায় নিতে চায় সরকার: অর্থমন্ত্রী আরব সাগরে মার্কিন রণতরিতে বাংকারবিধ্বংসী বোমা, ইরানের বিরুদ্ধে প্রস্তুতির সংকেত ব্যাটিং ব্যর্থতা ও শপিং বিতর্ক নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের দাবি