সৃজনকলা গুণীজন সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী আফজাল হোসেন

প্রকাশ:
Print news

গত রবিবার (১৬ আগস্ট) রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বরেণ্য অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের হাতে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রবর্তিত এই বিশেষ প্রাতিষ্ঠানিক সম্মাননাটি এবছরই প্রথম চালু করা হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান। সম্মাননা হিসেবে আফজাল হোসেনকে একটি স্মারক ও মানপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম), ফারজানা রশীদ ব্রাউনিয়া এবং মনিরা পারভীন। বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তিনি গুণীজনদের অবদানের কথা তুলে ধরে অনুষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা করেন।

সম্মাননা গ্রহণের পর আফজাল হোসেন তাঁর দীর্ঘ সৃজনযাত্রার নানা অভিজ্ঞতা ও কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং তরুণ প্রজন্মের নানা প্রশ্নের উত্তর দেন। তাঁর এই অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

সভাপতির বক্তব্যে রবিন খান বলেন, “আফজাল হোসেন আমাদের সময়ের এক বহুমাত্রিক সৃজনশীল প্রতিভা। তাঁর কাজ আমাদের আনন্দ দেওয়ার পাশাপাশি সৌন্দর্যকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। গুণী এই ব্যক্তিত্বকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।” অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মের কাছে দেশীয় শিল্প ও গুণীজনদের সৃজনশীল উত্তরাধিকার তুলে ধরাই এই সম্মাননা আয়োজনের মূল উদ্দেশ্য বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি