সাইবার সুরক্ষা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়

প্রকাশ:
Print news

সাইবার অপরাধ দমনে শক্তিশালী ও কার্যকর আইনের প্রয়োজনীয়তা থাকলেও, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন যাতে রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ারে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন বক্তারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এবি পার্টি লইয়ার্স আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন: নিরাপত্তা বনাম হেনস্তা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, হ্যাকিং, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্য চুরি, ম্যালওয়্যার, র‌্যানসমওয়্যার, সাইবার হয়রানি এবং শিশুদের অনলাইন নিরাপত্তার মতো বাস্তব ঝুঁকি মোকাবিলায় রাষ্ট্রের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। তবে একই সঙ্গে এই ক্ষমতার প্রয়োগে সুনির্দিষ্ট সীমারেখা ও কার্যকর বিচারিক তদারকি থাকা অত্যাবশ্যক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ আলোচনায় অংশ নিয়ে বলেন, ২০২৬ সালের এই প্রস্তাবিত আইনটি মূলত ২০১৮ সালের আইন ও ২০২৫ সালের অধ্যাদেশের ধারাবাহিক সংস্করণ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আইনের অস্পষ্ট সংজ্ঞার সুযোগে ‘গুজব’, ‘মিসইনফরমেশন’, ‘অপমান’ বা ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যের ট্যাগ লাগিয়ে বৈধ রাজনৈতিক সমালোচনাকেও অপরাধ হিসেবে গণ্য করার ঝুঁকি থেকে যায়। তার মতে, আইনটি ঢেলে সাজাতে না পারলে তা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের চর্চার ধারাবাহিকতা হিসেবেই গণ্য হতে পারে, যা রাষ্ট্রের কর্তৃত্ববাদী ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি করে দেয়।

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সাইবার অপরাধ দমনের নামে মতপ্রকাশের স্বাধীনতা হরণ না করার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট একটি ইমোজি বা সরকারের গঠনমূলক সমালোচনা করলে তা সাইবার অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ রাখা উচিত নয়। তিনি প্রশ্ন রাখেন, পুলিশ আসামি ছেড়ে দিলে সে বিষয়ে কথা বললে কি পুলিশের মানহানির অভিযোগে মামলা হবে? সন্ত্রাসকে সন্ত্রাস বললে কি সাধারণ মানুষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে? বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশের ইতিবাচক দিকগুলো বাদ দিয়ে কেন আইনটি আবার সংশোধন করা হচ্ছে, তার যথাযথ ব্যাখ্যা সরকারকে দিতে হবে।

মতবিনিময় সভায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, প্রস্তাবিত আইনের খসড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ননপ্রফিট ল (আইসিএনএল)-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তিনি সাইবার সুরক্ষা আইন চূড়ান্ত করার আগে সরকারের কাছে পাঁচটি বিশেষ দাবি তুলে ধরেন। এগুলো হলো—ব্যাপক জনপরামর্শ নিশ্চিত করা, ‘গুজব’ ও ‘রাষ্ট্রবিরোধী’র মতো অস্পষ্ট শব্দের অপব্যবহার বন্ধ করা, কনটেন্ট সরানোর ক্ষেত্রে আদালতের অনুমোদন বাধ্যতামূলক করা, সাংবাদিকতা বা জনস্বার্থে প্রকাশ করা তথ্যকে অপরাধের আওতামুক্ত রাখা এবং নাগরিকের ডিজিটাল অধিকার রক্ষায় স্বাধীন তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূইয়া এবং সঞ্চালনা করেন আব্বাস ইসলাম খান। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন আবদুল্লাহ আল মামুন। বক্তারা সবাই একমত পোষণ করেন যে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন সাধারণ নাগরিকের মৌলিক স্বাধীনতা অনিরাপদ হয়ে না পড়ে।

শেয়ার করুন
শিরোনাম :
কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ ও পুলিশি বাধা বাবাকে হারালেন সংগীতশিল্পী পিজিত মহাজন সাইবার সুরক্ষা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয় নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ ও পুলিশি বাধা বাবাকে হারালেন সংগীতশিল্পী পিজিত মহাজন সাইবার সুরক্ষা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয় নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা