বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের নিয়োগ

প্রকাশ:
Print news

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়মিত ভিত্তিতে মোট ১০৮ জন কর্মী নিয়োগের এই প্রক্রিয়ায় চিকিৎসক এবং কর্মচারী—উভয় ক্যাটাগরিতেই আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর অফিস চলাকালীন সময়ের (সকাল ৯টা থেকে বেলা ২টা) মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

চিকিৎসক পদের বিবরণ ও যোগ্যতা

  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন): পদসংখ্যা ৩৫টি, বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা (গ্রেড–৯)। যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং বিএমইউ বা বিসিপিএস স্বীকৃত শিশু মেডিসিনে অন্তত এক বছরের অভিজ্ঞতা।
  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু সার্জারি): পদসংখ্যা ৯টি, বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা (গ্রেড–৯)। যোগ্যতা: এমবিবিএসসহ শিশু সার্জারিতে অন্তত এক বছরের অভিজ্ঞতা।
  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু অ্যানেসথেসিয়া): পদসংখ্যা ৫টি, বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা (গ্রেড–৯)। যোগ্যতা: এমবিবিএসসহ শিশু অ্যানেসথেসিয়ায় অন্তত এক বছরের অভিজ্ঞতা।
  • আবাসিক মেডিক্যাল অফিসার (ইএনটি): পদসংখ্যা ১টি, বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা (গ্রেড–৯)। যোগ্যতা: এমবিবিএসসহ ইএনটি বিষয়ে অন্তত এক বছরের অভিজ্ঞতা।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। তবে ডিসিএইচ, এমডি, এমএস বা এফসিপিএস ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়সসীমা দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • আবেদন ফি: ২,০০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য)।

কর্মচারী পদের বিবরণ ও যোগ্যতা

  • ওয়ার্ড বয়/আয়া: পদসংখ্যা ৩৩টি, বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড–২০)। যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা।
  • পিয়ন (অফিস সহায়ক): পদসংখ্যা ১০টি, বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড–২০)। যোগ্যতা: এসএসসি পাস।
  • অ্যাটেনডেন্ট (ওটি, এক্স–রে, ল্যাব ও কার্ডিয়াক): পদসংখ্যা ২৫টি, বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড–২০)। যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
  • আবেদন ফি: ৫০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য)।

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। সব পদের আবেদনের ক্ষেত্রে নির্ধারিত পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’-এর অনুকূলে তৈরি করতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭’ ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক। বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে। ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিএমডিসি নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও নির্ধারিত ফির পে–অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
  • যোগ্যতা: এসএসসি পাস। সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
  • ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা।
  • আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা।
শেয়ার করুন
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে বন্ধ মেট্রো-ইন্টারনেট, আটক ২০০ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন ও’রোর্ক দিল্লিতে সিজেপি-র বিক্ষোভে কোন বিরোধী দলগুলো যোগ দিচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের নিয়োগ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রান ও রেকর্ডের মহোৎসব আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শাই হোপের শতকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয় বিতর্ক ভুলে রোনালদোর ৯৮০তম গোল: জয় পেল আল নাসর এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ নানা পাটেকরের বর্ণাঢ্য জীবনের অজানা ৮ অধ্যায় ভারতে ভোটার তালিকা নিয়ে তোলপাড়, বাদ ১৩ কোটি নাম রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী: রিজভী কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে বন্ধ মেট্রো-ইন্টারনেট, আটক ২০০ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন ও’রোর্ক দিল্লিতে সিজেপি-র বিক্ষোভে কোন বিরোধী দলগুলো যোগ দিচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের নিয়োগ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রান ও রেকর্ডের মহোৎসব আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শাই হোপের শতকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয় বিতর্ক ভুলে রোনালদোর ৯৮০তম গোল: জয় পেল আল নাসর এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ নানা পাটেকরের বর্ণাঢ্য জীবনের অজানা ৮ অধ্যায় ভারতে ভোটার তালিকা নিয়ে তোলপাড়, বাদ ১৩ কোটি নাম রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী: রিজভী কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প