
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে মোট ১০৮ জনকে নিয়মিতভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ১৭ অক্টোবর তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
চিকিৎসক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে ডিসিএইচ, এমডি, এমএস বা এফসিপিএস-এর মতো উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্রের সঙ্গে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’–এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ২,০০০ টাকার অফেরতযোগ্য পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
কর্মচারী পদের ক্ষেত্রে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মচারী পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। আবেদনের সঙ্গে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’–এর অনুকূলে ৫০০ টাকার অফেরতযোগ্য পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের হাসপাতালের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করতে হবে। ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ ও তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নির্ধারিত ফি জমা দিতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র আগামী ১৭ অক্টোবর অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বেলা ২টা) সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত ও পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০