দেশের মানুষের নিরাপত্তা নেই, বললেন জামায়াত আমির

প্রকাশ:
Print news

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন, দেশের সাধারণ মানুষ নানামুখী কষ্টে দিনাতিপাত করছেন এবং তাদের জীবন, সম্পদ ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই।

আলেমদের সতর্ক করে জামায়াত আমির বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনার দায়ভার পুরো আলেম সমাজ বা মাদরাসা শিক্ষাব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়া হয়। সাদা কাপড়ে দাগ সহজে ধরা পড়ে উল্লেখ করে তিনি আলেমদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

মাদরাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পার্থক্যের বিষয়ে তিনি বলেন, কওমি বা আলিয়া মাদরাসায় কোনো ত্রুটি থাকলে তা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ, কলেজ-বিশ্ববিদ্যালয় ইসলামি মূল্যবোধের আদলে পরিচালিত হয় না। বিপরীতে, মাদরাসাগুলো ইসলামের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই সেখানে স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি যোগ করেন, মাদরাসার আদর্শ হিসেবে মদিনার মসজিদে নববীর মাদরাসার কথা মাথায় রাখতে হবে। যেখানে স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ (সা.) শিক্ষক ছিলেন এবং সাহাবিরা ছিলেন ছাত্র। ইসলামের প্রচারক ও ধারক হিসেবে মাদরাসাগুলোতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোরারোপ করেন।

শেয়ার করুন
শিরোনাম :
কক্সবাজারে হোটেলে ফের আগুন শিঙাড়া ও কাঁচা মরিচ: হানিফ সংকেতকে নিয়ে স্মৃতিচারণ লাভলুর নওগাঁয় শেখ হাসিনার ফেরা নিয়ে মাইকিং সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সাত দিন পর জামিনে মুক্ত ককরোচ নেতা সৌরভ ও ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা রুখলেন ট্রাম্প নারী বাউলশিল্পীর গানে আপত্তি, সুনামগঞ্জে ঘরোয়া আসর বাতিল বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে দৈন্যদশা: কাটবে কি সংকট? পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ৬৮তম জন্মদিনে হানিফ সংকেতের অন্য রকম ভাবনা হাসপাতালে চিকিৎসাধীন ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বিনামূল্যে গ্যালারিতে বসার সুযোগ ঠাকুরগাঁও উপনির্বাচনে কারচুপি হলে মাগুরার পরিস্থিতির পুনরাবৃত্তি হবে চাকরির পেছনে না ছুটে ডেইরি ফার্মে সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার দুই পা হারিয়ে ড্রোন দিয়ে উদ্ধার ইউক্রেনীয় সেনার অবিশ্বাস্য বক্স অফিসে ঝড় তুলল রজনীকান্তের জেলার টু ৫৩ বছরে পা দিলেন মালাইকা অরোরা সৌদিতে হামলায় প্রাণ হারানো শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি কক্সবাজারে হোটেলে ফের আগুন শিঙাড়া ও কাঁচা মরিচ: হানিফ সংকেতকে নিয়ে স্মৃতিচারণ লাভলুর নওগাঁয় শেখ হাসিনার ফেরা নিয়ে মাইকিং সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সাত দিন পর জামিনে মুক্ত ককরোচ নেতা সৌরভ ও ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা রুখলেন ট্রাম্প নারী বাউলশিল্পীর গানে আপত্তি, সুনামগঞ্জে ঘরোয়া আসর বাতিল বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে দৈন্যদশা: কাটবে কি সংকট? পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ৬৮তম জন্মদিনে হানিফ সংকেতের অন্য রকম ভাবনা হাসপাতালে চিকিৎসাধীন ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বিনামূল্যে গ্যালারিতে বসার সুযোগ ঠাকুরগাঁও উপনির্বাচনে কারচুপি হলে মাগুরার পরিস্থিতির পুনরাবৃত্তি হবে চাকরির পেছনে না ছুটে ডেইরি ফার্মে সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার দুই পা হারিয়ে ড্রোন দিয়ে উদ্ধার ইউক্রেনীয় সেনার অবিশ্বাস্য বক্স অফিসে ঝড় তুলল রজনীকান্তের জেলার টু ৫৩ বছরে পা দিলেন মালাইকা অরোরা সৌদিতে হামলায় প্রাণ হারানো শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি