রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি। আজ শুক্রবার সকালে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি





