দর্শক নেতিবাচক বিষয়গুলোই বেশি দেখে: অপু বিশ্বাস

প্রকাশ:
Print news

কোরিওগ্রাফার কাদরী মাহফুজের উপস্থাপনায় নতুন পডকাস্ট ‘কফি উইথ কাদরী’-এর প্রথম পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। অনুষ্ঠানটিতে তারকাদের জীবনের নানা দিক নিয়ে আলোচনার এক পর্যায়ে অপু বিশ্বাস বলেন, “একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো। কারণ তাদের কারণেই একজন তারকা আলোচনায় থাকেন। আর দর্শকও নেগেটিভ বিষয়গুলো বেশি দেখেন।”

এমকেএম ট্রাভেল অ্যান্ড ট্যুরের আয়োজনে এবং মজহারুল ইসলাম রাজিবের প্রযোজনায় নির্মিত এই পডকাস্টের প্রথম পর্বে অপু বিশ্বাস তাঁর ক্যারিয়ারের চড়াই-উতরাই ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান ট্রেন্ড, বিভিন্ন আলোচনা-সমালোচনা এবং নিজের দীর্ঘ তারকাজীবনের বিচিত্র অভিজ্ঞতা এই আড্ডায় উঠে এসেছে। এমনকি বাবার মৃত্যুর দিনেও শুটিং করার মতো জীবনের কঠিন ও বেদনাবিধুর স্মৃতির কথাও ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন এই ঢালিউড তারকা।

নতুন এই পডকাস্টটি নিয়ে উপস্থাপক ও কোরিওগ্রাফার কাদরী মাহফুজ জানান, তারকাদের পোশাক, স্টাইল ও লুক নিয়ে দীর্ঘ সময় কাজ করার সুবাদে তাদের সাথে কাজের দারুণ অভিজ্ঞতা তৈরি হয়েছে। তারকাদের সেই যাপিত জীবন, ক্যারিয়ার আর ফ্যাশন নিয়েই মূলত এই পডকাস্ট সাজানো হয়েছে। প্রথম পর্বেই জনপ্রিয় তারকা অপু বিশ্বাসকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি আগামীতে আরও অনেক তারকাকে এই আয়োজনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানটির সেট ডিজাইন করেছেন কিবরিয়া চঞ্চল এবং মেকওভারে ছিলেন নীল মুয়া। উপস্থাপক মাহফুজের পোশাকের দায়িত্বে ছিলেন আজরান। এছাড়া ক্যামেরার পেছনে কাজ করেছেন বিহন ও সুফিয়ান। রনি শিকদার জিতুর সম্পাদনা ও রঙবিন্যাসে পডকাস্টটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান। ইতিমধ্যে এমকেএম মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটির প্রমো অবমুক্ত করা হয়েছে। প্রযোজক মজহারুল ইসলাম রাজিব নিশ্চিত করেছেন যে, ৩০ সেপ্টেম্বর একই ইউটিউব চ্যানেলে ‘কফি উইথ কাদরী’-এর উদ্বোধনী পর্বটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

শেয়ার করুন
শিরোনাম :
দর্শক নেতিবাচক বিষয়গুলোই বেশি দেখে: অপু বিশ্বাস দুই মাসে ব্যাংক থেকে ১৬ হাজার কোটি টাকা ঋণ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ ইরানে ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন সংবিধানে ফিরবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা আয়কর রিটার্ন দাখিলের নিয়ম কানুন এবং সময়সীমা খুলনায় গ্যাস সংকটে বিপর্যস্ত পরিবহন, পাম্পে দীর্ঘ সারি বাংলাদেশে শুরু হচ্ছে ফিফার বিশেষ কর্মসূচি ফুটবল ফর স্কুলস ফিফা আসিয়ান কাপ: ফিলিপাইনের বিপক্ষে পাকিস্তানের চমকপ্রদ ড্র ১০টি ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী ২৩ থেকে ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভ্যাল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ইয়েমেন যুদ্ধে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির সমুদ্রে নাবিকদের রহস্যময় নিখোঁজ হওয়ার নেপথ্যের অজানা কাহিনি শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়, দুঃসংবাদ রাফিনহার চোট মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বাবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের নিয়োগ তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পান প্রভা কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ল লাইটার দর্শক নেতিবাচক বিষয়গুলোই বেশি দেখে: অপু বিশ্বাস দুই মাসে ব্যাংক থেকে ১৬ হাজার কোটি টাকা ঋণ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ ইরানে ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন সংবিধানে ফিরবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা আয়কর রিটার্ন দাখিলের নিয়ম কানুন এবং সময়সীমা খুলনায় গ্যাস সংকটে বিপর্যস্ত পরিবহন, পাম্পে দীর্ঘ সারি বাংলাদেশে শুরু হচ্ছে ফিফার বিশেষ কর্মসূচি ফুটবল ফর স্কুলস ফিফা আসিয়ান কাপ: ফিলিপাইনের বিপক্ষে পাকিস্তানের চমকপ্রদ ড্র ১০টি ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী ২৩ থেকে ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভ্যাল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ইয়েমেন যুদ্ধে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির সমুদ্রে নাবিকদের রহস্যময় নিখোঁজ হওয়ার নেপথ্যের অজানা কাহিনি শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়, দুঃসংবাদ রাফিনহার চোট মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বাবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের নিয়োগ তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পান প্রভা কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ল লাইটার