অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়, দুঃসংবাদ রাফিনহার চোট

প্রকাশ:
Print news

ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৫২ হাজার দর্শকের উপস্থিতিতে হওয়া এই ম্যাচটি ব্রিসবেনের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ দর্শক সমাগমের রেকর্ড গড়েছে। প্রথমার্ধের লড়াইয়ে দুই দলই ছিল আক্রমণাত্মক। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় ভ্যান্ডারসনের গোলে ব্রাজিল লিড নেয়। তবে স্বাগতিক অস্ট্রেলিয়া দমে যায়নি। ২৯ মিনিটে আলেসান্দ্রো সারকাটি গোল করে সমতা ফেরান এবং ৩৩ মিনিটে কনর মেটকালফের দূরপাল্লার অবিশ্বাস্য এক শটে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ফিফা প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে একবার এগিয়েও যায় সকারুজরা। ৫২,০০০ দর্শকের উপস্থিতিতে এটি ব্রিসবেনে সর্বকালের সর্বোচ্চ ফুটবল দর্শক সমাগমের রেকর্ড গড়ে।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল পেনাল্টি পায়। হ্যারি সাউটার ডি-বক্সের ভেতরে ফাউল করলে ভিএআর যাচাই করে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অধিনায়ক রাফিনহা স্পটকিক থেকে গোল করে স্কোর ২-২ সমতায় নিয়ে বিরতিতে যান। তবে প্রথমার্ধ শেষে দলের জন্য দুঃসংবাদ বয়ে আনেন এই বার্সা তারকা। মাঠের এক অংশে পা পিছলে পড়ে যাওয়ার পর ডান উরুতে অস্বস্তি বোধ করেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বিবৃতি অনুযায়ী, ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামা হয়নি রাফিনহার। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থেকে ১৪টি গোল করা এই খেলোয়াড়ের চোট নিয়ে এখন বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। ডান পায়ে চোটের কারণে হাফটাইমেই উঠে যেতে হয়েছে আক্রমণভাগের প্রানভোমরা রাফিনহাকে। তবে ম্যাচ শেষে ক্রীড়াপ্রেমী ও সংবাদমাধ্যমের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়ার চোট শঙ্কা।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় সেলেসাওরা। ৬৯ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা এন্ড্রিকের পাস থেকে ব্রুনো গিমারায়েস গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের ৮০ মিনিটে ডি-বক্সে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করা হলে ব্রাজিল আরেকটি পেনাল্টি পায়। এবার নিজে স্পট কিক নিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান ৪-২ করেন ভিনি। ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি, জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

শেয়ার করুন
শিরোনাম :
হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই, জানালেন পাকিস্তানের গোলকিপার ইউসুফ গাজায় ইসরায়েলি হামলায় উদ্বেগ জানালেন জিসিসি মহাসচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হলেন কোলেট ক্রেস নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র খাওয়াজার অভিযোগ ভিত্তিহীন, আইনি পথে হাঁটবেন না কামিন্স ফ্রান্সের বিপক্ষে ৬৪ বছর পর জয় পেল ইতালি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ সান সিরোয় ফ্রান্সকে হারিয়ে ইতালির চমকপ্রদ জয় ইরানের সিরিক শহরে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম গাজীপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব আমিরাতের ফুজাইরায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ঢাবিতে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস কর্মসূচি শুরু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই, জানালেন পাকিস্তানের গোলকিপার ইউসুফ গাজায় ইসরায়েলি হামলায় উদ্বেগ জানালেন জিসিসি মহাসচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হলেন কোলেট ক্রেস নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র খাওয়াজার অভিযোগ ভিত্তিহীন, আইনি পথে হাঁটবেন না কামিন্স ফ্রান্সের বিপক্ষে ৬৪ বছর পর জয় পেল ইতালি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ সান সিরোয় ফ্রান্সকে হারিয়ে ইতালির চমকপ্রদ জয় ইরানের সিরিক শহরে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম গাজীপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব আমিরাতের ফুজাইরায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ঢাবিতে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস কর্মসূচি শুরু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান