
ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৫২ হাজার দর্শকের উপস্থিতিতে হওয়া এই ম্যাচটি ব্রিসবেনের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ দর্শক সমাগমের রেকর্ড গড়েছে। প্রথমার্ধের লড়াইয়ে দুই দলই ছিল আক্রমণাত্মক। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় ভ্যান্ডারসনের গোলে ব্রাজিল লিড নেয়। তবে স্বাগতিক অস্ট্রেলিয়া দমে যায়নি। ২৯ মিনিটে আলেসান্দ্রো সারকাটি গোল করে সমতা ফেরান এবং ৩৩ মিনিটে কনর মেটকালফের দূরপাল্লার অবিশ্বাস্য এক শটে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ফিফা প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে একবার এগিয়েও যায় সকারুজরা। ৫২,০০০ দর্শকের উপস্থিতিতে এটি ব্রিসবেনে সর্বকালের সর্বোচ্চ ফুটবল দর্শক সমাগমের রেকর্ড গড়ে।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল পেনাল্টি পায়। হ্যারি সাউটার ডি-বক্সের ভেতরে ফাউল করলে ভিএআর যাচাই করে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অধিনায়ক রাফিনহা স্পটকিক থেকে গোল করে স্কোর ২-২ সমতায় নিয়ে বিরতিতে যান। তবে প্রথমার্ধ শেষে দলের জন্য দুঃসংবাদ বয়ে আনেন এই বার্সা তারকা। মাঠের এক অংশে পা পিছলে পড়ে যাওয়ার পর ডান উরুতে অস্বস্তি বোধ করেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বিবৃতি অনুযায়ী, ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামা হয়নি রাফিনহার। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থেকে ১৪টি গোল করা এই খেলোয়াড়ের চোট নিয়ে এখন বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। ডান পায়ে চোটের কারণে হাফটাইমেই উঠে যেতে হয়েছে আক্রমণভাগের প্রানভোমরা রাফিনহাকে। তবে ম্যাচ শেষে ক্রীড়াপ্রেমী ও সংবাদমাধ্যমের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়ার চোট শঙ্কা।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় সেলেসাওরা। ৬৯ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা এন্ড্রিকের পাস থেকে ব্রুনো গিমারায়েস গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের ৮০ মিনিটে ডি-বক্সে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করা হলে ব্রাজিল আরেকটি পেনাল্টি পায়। এবার নিজে স্পট কিক নিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান ৪-২ করেন ভিনি। ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি, জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০