চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলায় বিপাকে নোরা ফাতেহি, দায়ের হলো মানহানির মামলা

প্রকাশ:
Print news

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে বিমান সংস্থা ডুনস এভিয়েশন। সামাজিক যোগাযোগমাধ্যমে চার্টার্ড বিমান নিয়ে ‘অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করার অভিযোগে গান্ধীনগরের একটি আদালতে এই মামলাটি করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর. আগরওয়ালের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় সেসনা সাইটেশন সিকে২ বিমানের ভেতরে ভিডিও ধারণ করেন ‘দিলবার’খ্যাত এই অভিনেত্রী। পরবর্তীতে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতির’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে অভিহিত করেন। পিটিআইয়ের তথ্যমতে, ডুনস এভিয়েশন অভিযোগ করেছে যে, নোরার এই মন্তব্য বিমান সংস্থাটির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ডুনস এভিয়েশনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার ৪ কোটি ৬০ লাখেরও বেশি অনুসারী রয়েছে। ফলে তার এই ‘দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া’ মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। সংস্থাটির ভাষ্যমতে, নোরার মন্তব্যের পর তাদের বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং বুকিং বাতিলের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের এপ্রিলে দায়ের করা এই মামলায় সংস্থাটি দাবি করেছে, কোনো ধরনের কারিগরি জ্ঞান বা যাচাই-বাছাই ছাড়াই অভিনেত্রী এমন মন্তব্য করেছেন।

ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি রুপি দাবি করার পাশাপাশি ডুনস এভিয়েশন আদালতের কাছে নোরার সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ চেয়েছে। একই সঙ্গে অভিনেত্রীর কাছ থেকে এ বিষয়ে একটি ব্যাখ্যা প্রকাশের দাবিও জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করা নোরা ফাতেহি ‘বাহুবলী’, ‘সত্যমেভ জয়তে’ ও ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’র মতো সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়া ‘ঝলক দিখলা যা’ ও ‘কমেডি নাইটস’-এর মতো রিয়েলিটি শোতেও তাকে নিয়মিত দেখা গেছে।

শেয়ার করুন
শিরোনাম :
লা লিগায় উড়ন্ত বার্সেলোনা: গেটাফেকে হারিয়ে টানা আট জয় না ফেরার দেশে সোনালী যুগের অভিনেত্রী নাসিমা খান কোল পাওয়ার জেনারেশনে নিয়োগ, বেতন ৯১ হাজার টাকা ‘ভায়োলেন্স’ সিনেমা ছাড়লেন অভিনেত্রী অধরা খান প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে শিল্পের চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান সরকারি তহবিলের যথাযথ ব্যবহারে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির সব বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসীর প্রাণহানি পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, চলছে আবেদন ৮৪ বছরে অমিতাভ: জলসায় ভক্তদের ঢল ও শিক্ষার্থীদের বৃত্তি জাতীয় লিগে সেঞ্চুরির মেলা, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু দিল্লিতে শনিবার বিক্ষোভ: ইন্টারনেট বন্ধ ও কড়াকড়ি সরকারের রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়, বিশ্বজুড়ে তীব্র নিন্দা বরিশালে দুর্গাপূজাতেও বিক্রি হয়নি নতুন ঢাক, বিপাকে কারিগরেরা সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত, প্রশাসনের আশ্বাসে মুক্তি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের অভিনব দল বিভাজন লা লিগায় উড়ন্ত বার্সেলোনা: গেটাফেকে হারিয়ে টানা আট জয় না ফেরার দেশে সোনালী যুগের অভিনেত্রী নাসিমা খান কোল পাওয়ার জেনারেশনে নিয়োগ, বেতন ৯১ হাজার টাকা ‘ভায়োলেন্স’ সিনেমা ছাড়লেন অভিনেত্রী অধরা খান প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে শিল্পের চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান সরকারি তহবিলের যথাযথ ব্যবহারে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির সব বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসীর প্রাণহানি পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, চলছে আবেদন ৮৪ বছরে অমিতাভ: জলসায় ভক্তদের ঢল ও শিক্ষার্থীদের বৃত্তি জাতীয় লিগে সেঞ্চুরির মেলা, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু দিল্লিতে শনিবার বিক্ষোভ: ইন্টারনেট বন্ধ ও কড়াকড়ি সরকারের রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়, বিশ্বজুড়ে তীব্র নিন্দা বরিশালে দুর্গাপূজাতেও বিক্রি হয়নি নতুন ঢাক, বিপাকে কারিগরেরা সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত, প্রশাসনের আশ্বাসে মুক্তি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের অভিনব দল বিভাজন