আইন মন্ত্রণালয়ের ‘সহকারী সচিব (ড্রাফটিং)’ পদে নিয়োগের লক্ষ্যে আয়োজিত লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে এই পরীক্ষা ৪ নভেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় মোট ৪১০ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। এতে মোট ৪১০ পরীক্ষার্থী অংশ নেবেন।
পরীক্ষাসূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার্থীদের আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে। পরীক্ষার নিয়মাবলি অনুযায়ী, নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনোভাবেই হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়া পরীক্ষা শুরুর প্রথম দুই ঘণ্টা কোনো পরীক্ষার্থী কক্ষ থেকে বাইরে বের হতে পারবেন না।
পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র সাথে রাখতে হবে। পরীক্ষার কেন্দ্রে মুঠোফোন, স্মার্টওয়াচ বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে গণিত পরীক্ষার দিন সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতলেখকের প্রয়োজন হলে আগামী ১৫ অক্টোবরের মধ্যে পিএসসির কাছে আবেদন করতে হবে। এছাড়া প্রার্থীদের বিস্তারিত তথ্য ও প্রবেশপত্র পিএসসির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে ১ হাজার কোটি টাকার ঋণ, সর্বোচ্চ ১০ লাখ যেভাবে পাবেন।






