র‍্যাব বিলুপ্তির নামে নতুন বাহিনীতে জবাবদিহিতার অভাব নিয়ে টিআইবির উদ্বেগ

প্রকাশ:
Print news

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে। তবে এই নতুন বাহিনীর মাধ্যমে আরও ক্ষমতাশালী ও জবাবদিহিহীন একটি সংস্থার আইনগত ভিত্তি তৈরি করা হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে জানান, র‍্যাব বিলুপ্তির নীতিগত সিদ্ধান্তটি ইতিবাচক হলেও শুধু নাম পরিবর্তন করলেই প্রাতিষ্ঠানিক সংস্কার সম্ভব নয়। তিনি বলেন, র‍্যাবের বিরুদ্ধে অতীতে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের যে গুরুতর অভিযোগ রয়েছে, নতুন বাহিনীর কাঠামো, জনবল নিয়োগ, ক্ষমতা ও জবাবদিহির ব্যবস্থায় মৌলিক পরিবর্তন না আনলে কেবল ‘কসমেটিক মেকওভারের’ মাধ্যমে নাগরিক বা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা যাবে না। এসআরবি যদি একই ধরনের ক্ষমতা ও সংস্কৃতি নিয়ে গড়ে ওঠে, তবে তা হবে কেবল পুরোনো প্রতিষ্ঠানের খোলস বদলানোর শামিল।

প্রস্তাবিত বিলের বিভিন্ন দিক বিশ্লেষণ করে টিআইবি জানায়, এসআরবিকে ব্যাপক ও অস্পষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া অস্ত্র ও বলপ্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত আইনি সুরক্ষা না থাকা, সন্দেহের ভিত্তিতে পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তারের সুযোগ এবং স্বার্থের দ্বন্দ্বযুক্ত অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মতো বিষয়গুলো উদ্বেগের কারণ। বিশেষ করে, র‍্যাবের জনবলকে যথাযথ যাচাই-বাছাই ছাড়া নতুন বাহিনীতে স্থানান্তর এবং প্রেষণে সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তির সুযোগ বহাল রাখা হয়েছে, যা অভ্যন্তরীণ পুলিশিংয়ে সামরিক যুদ্ধকৌশল ব্যবহারের ঝুঁকি তৈরি করবে।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, জাতিসংঘের সিকিউরিটি সেক্টর রিফর্ম (এসএসআর) ও ডিডিআর মানদণ্ড অনুযায়ী, অতীতে মানবাধিকার লঙ্ঘনে জড়িত কোনো সদস্য যেন নতুন বাহিনীতে স্থান না পায়, সেজন্য স্বচ্ছ ও নিরপেক্ষ ‘ভেটিং’ প্রক্রিয়া বাধ্যতামূলক করতে হবে। এছাড়া, বিলে ‘অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা’ বা ‘সরকার কর্তৃক নির্দেশিত দায়িত্ব’—এই ধরনের অস্পষ্ট শব্দবন্ধ রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নমত দমনের সুযোগ তৈরি করতে পারে, যা সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির পরিপন্থী।

বিলে প্রস্তাবিত ২২ ধারার অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা নিয়েও টিআইবি তীব্র সমালোচনা করেছে। বাহিনীটির নিজস্ব কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘অভিযোগ প্রতিকার কমিটি’ স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট উল্লেখ করে টিআইবি জানায়, সহকর্মীদের দিয়ে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত নিরপেক্ষ হতে পারে না। এর পরিবর্তে পুলিশ ও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত, মানবাধিকার ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদারকি কর্তৃপক্ষ গঠনের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আইনি নিশ্চয়তা চেয়েছে সংস্থাটি।

র‍্যাব বিলুপ্তির পর নতুন বাহিনী গঠনের ক্ষেত্রে সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে বলে মনে করে টিআইবি। তারা বলছে, ক্ষমতার সুস্পষ্ট সীমারেখা, স্বাধীন তদারকি, স্বচ্ছ সদস্য যাচাই এবং কার্যকর জবাবদিহি নিশ্চিত না হলে এই উদ্যোগ ব্যর্থ হবে। মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে টিআইবি জানিয়েছে, তারা এই বিলের ধারাগুলো বিশ্লেষণ করে সুপারিশসহ একটি বিস্তারিত পলিসি ব্রিফ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে। বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামতের ভিত্তিতে বিলটি চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে তারা। প্রতিবেদনে যোগ করা তথ্য: দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা। প্রতিবেদনে যোগ করা তথ্য: হিমবাহ হ্রদের পানি কমিয়ে কি বন্যা ঝুঁকি কমানো সম্ভব। প্রতিবেদনে যোগ করা তথ্য: এক্সপ্রেসওয়েতে মরদেহ / টাকার বান্ডিল দেখে হত্যার পরিকল্পনা করে বাসচালক-সুপারভাইজার। প্রতিবেদনে যোগ করা তথ্য: তরুণ জিদানকে মনে ধরেছে ডুলির, তবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইফতেখারুজ্জামান বলেন, ‘র‍্যাব বিলুপ্তির নীতিগত সিদ্ধান্ত নিঃসন্দেহে বহু প্রতীক্ষিত এবং এটিকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতে চেয়েছিলাম। প্রতিবেদনে যোগ করা তথ্য: কারণ এই বিধান অভ্যন্তরীণ পুলিশিংয়ে সামরিক যুদ্ধকৌশল ব্যবহারের ঝুঁকি জিইয়ে রাখবে যা প্রকারান্তে প্রতিপক্ষকে হত‍্যাসহ নির্মূল করতে দীক্ষা দেয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: খসড়ায় বাহিনীটির ওপর সীমাহীন ক্ষমতা অর্পণ ও বিচারিক সুরক্ষার অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইফতেখারুজামান আরও বলেন, ‘প্রস্তাবিত বিলে এই বিশেষায়িত ইউনিটকে গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে অভিযান, তল্লাশি ও সাধারণ তদন্তের মতো বহুমুখী ক্ষমতা দেওয়া হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি বোলার আলিস বরিশালের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ মনিরা মিঠু: দুর্ঘটনায় সমু চৌধুরীর ৫-৬ জন ভাই-বোন একসঙ্গে না ফেরার দেশে প্রখ্যাত গিটারবাদক রাসেল খান আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি বোলার আলিস বরিশালের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ মনিরা মিঠু: দুর্ঘটনায় সমু চৌধুরীর ৫-৬ জন ভাই-বোন একসঙ্গে না ফেরার দেশে প্রখ্যাত গিটারবাদক রাসেল খান