যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী

প্রকাশ:
Print news

ঝিনাইদহের কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সন্দেহে এক ব্যক্তিকে আটকের পর তিনি নিজেদের কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা। আটক ব্যক্তি হলেন কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে হায়দার আলী (৪৫)। পুলিশকে দলীয় চাঁদার রসিদ ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার প্রমাণ দেখানোর পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

ঘটনা সম্পর্কে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এক সোর্সের সংবাদের ভিত্তিতে তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান হায়দার আলীকে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনে করে আটক করেছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হলেও স্থানীয় জামায়াত নেতারা এসে পরিস্থিতি পরিষ্কার করেন।

জামায়াত নেতারা জানান, ২০২২ সাল থেকে হায়দার আলী তাঁদের সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে যুক্ত রয়েছেন। পুলিশের কাছে তাঁরা ইয়ানতের (দলীয় চাঁদা) রসিদ এবং সভা-সমাবেশে তাঁর উপস্থিতির নানাবিধ প্রমাণ তুলে ধরেন। ওসি মেহেদী হাসান বলেন, জামায়াত নেতাদের দেওয়া তথ্য ও নথিপত্র যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে হায়দার আলীকে ছেড়ে দেওয়া হয়। ভুল তথ্য দেওয়া সেই সোর্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন। তাঁর পক্ষে ইয়ানত (দলীয় চাঁদা) দেওয়ার রসিদসহ সভা-সমাবেশ করার প্রমাণ দেখান।

আটকের পর প্রায় তিন ঘণ্টা থানায় কাটিয়ে রাত ৯টার দিকে মুক্ত হন হায়দার আলী। থানা থেকে বের হয়ে কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আবদুল কাইয়ুম জানান, ওসির কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র দাখিল ও যাচাইয়ের পর উপজেলা আমিরের জিম্মায় তাঁকে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান এবং জেলা জামায়াতের সুরা সদস্য ও যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলামসহ অন্য নেতারা।

শেয়ার করুন
শিরোনাম :
ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ না ফেরার দেশে কবি ও সাংবাদিক রথো রাফি খাবারের মান নিয়ে অভিযোগ: গ্রাহকদের প্রতি ঘরোয়া রেস্টুরেন্টের অনুরোধ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ না ফেরার দেশে কবি ও সাংবাদিক রথো রাফি খাবারের মান নিয়ে অভিযোগ: গ্রাহকদের প্রতি ঘরোয়া রেস্টুরেন্টের অনুরোধ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত