ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

প্রকাশ:
Print news

বৈশ্বিক ক্ষুধা সূচক (জিএইচআই) ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় বাংলাদেশ ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। সূচক অনুযায়ী, বাংলাদেশের বর্তমান স্কোর ১৯ দশমিক ২, যা মাঝারি মাত্রার ক্ষুধা পরিস্থিতি নির্দেশ করে। যেখানে পাকিস্তান ও ভারতের মতো দেশগুলো তুলনামূলক খারাপ অবস্থানে রয়েছে। গত সপ্তাহে প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স—জিএইচআই) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে জার্মানির ওয়েলথাঙ্গারহিলফে, সুইজারল্যান্ডের হেলভেটাস এবং রুর বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সশস্ত্র সংঘাতবিষয়ক আন্তর্জাতিক আইন ইনস্টিটিউট। তথ্যানুযায়ী, ২০০০ সালের পর থেকে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত ও নেপাল ক্ষুধা নিবারণে ইতিবাচক উন্নতি করেছে। তবে পাকিস্তানের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো। ২০১৮ সালে দেশটির স্কোর ছিল ২৪ দশমিক ০, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫-এ।

সূচকের মানদণ্ড অনুযায়ী, স্কোর ২০ থেকে ৩৪ দশমিক ৯-এর মধ্যে হলে তা গুরুতর ক্ষুধা পরিস্থিতির ইঙ্গিত দেয়। সেই হিসেবে ভারতের স্কোর ২৪ দশমিক ১ এবং পাকিস্তানের ২৫ দশমিক ৫—উভয়ই গুরুতর ক্ষুধা সংকটে রয়েছে। পাকিস্তান বর্তমানে সূচকের ১২২টি দেশের মধ্যে ১০৬তম অবস্থানে নেমে গেছে, যা দেশটির ক্রমবর্ধমান খাদ্যনিরাপত্তা ঝুঁকিকে স্পষ্ট করে।

বিশেষজ্ঞদের বিশ্লেষণে বাংলাদেশের এই অগ্রগতির পেছনে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং নারী শিক্ষার প্রসারের ভূমিকা প্রধান। লন্ডনভিত্তিক আর্থিক বিশ্লেষক জাভেদ হাসান নিক্কেই এশিয়াকে জানান, পোশাক শিল্পে নারীদের ব্যাপক অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নিরবচ্ছিন্ন সেবার কারণেই বাংলাদেশ এই সাফল্য অর্জন করেছে। পাশাপাশি কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন।

ইসলামাবাদের অর্থনীতিবিদ নিয়াজ মুর্তজাও বাংলাদেশ মডেলের প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের সহায়তা প্রদান করেছে। বিপরীতে পাকিস্তানে খাদ্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের অভাব এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দেশটিকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। চারটি সূচকে নির্ধারিত হয় ক্ষুধার মাত্রা।

বৈশ্বিক ক্ষুধা সূচকের স্কোর শূন্য থেকে ১০০ স্কেলে নির্ধারণ করা হয়। ১০-এর নিচে স্কোর হলে তা কম ক্ষুধা, ১০ থেকে ১৯ দশমিক ৯ মাঝারি, ২০ থেকে ৩৪ দশমিক ৯ গুরুতর, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ আশঙ্কাজনক এবং ৫০ বা তার বেশি স্কোর অত্যন্ত আশঙ্কাজনক বলে গণ্য হয়।

সূচকটি চারটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি হয়: জনসংখ্যার অপুষ্টির হার, শিশুমৃত্যুর হার, বয়সের তুলনায় শিশুদের কম উচ্চতা (স্টান্টিং) এবং উচ্চতার তুলনায় কম ওজন (ওয়েস্টিং)। এর মধ্যে অপুষ্টি ও শিশুমৃত্যুর হারকে ৩৩ দশমিক ৩ শতাংশ করে গুরুত্ব দেওয়া হয়। বাকি ১৬ দশমিক ৭ শতাংশ করে গুরুত্ব পায় শিশুদের শারীরিক উচ্চতা ও ওজনের এই সূচকগুলো।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশ যে মাঝারি মাত্রার ক্ষুধার মধ্যে থেকেও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে, তা দেশটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তানের ক্রমাগত অবনতিশীল স্কোর দেশটির জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি বোলার আলিস বরিশালের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ মনিরা মিঠু: দুর্ঘটনায় সমু চৌধুরীর ৫-৬ জন ভাই-বোন একসঙ্গে না ফেরার দেশে প্রখ্যাত গিটারবাদক রাসেল খান দাম্মামের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: হতাহতের ঘটনায় উদ্বেগ প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে তুরস্ক-কাতার-পাকিস্তান-ইন্দোনেশিয়ার ‘বদর’ চুক্তি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক আজকের খেলার টিভি তালিকা মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সূচি প্রকাশ কোমোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ সৌদিতে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সম্মানে রাজকীয় নৈশভোজ ইরান সরকার উৎখাতই একমাত্র উপায়: নেতানিয়াহু বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ লিবিয়ায় জিম্মি খিলক্ষেতের ব্যবসায়ী, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ সাত দিন পর ককরোচ পার্টির দুই নেতার মুক্তি আঞ্চলিক যুদ্ধের চরম ঝুঁকি নিয়ে কাতারের সতর্কবার্তা অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি বোলার আলিস বরিশালের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ মনিরা মিঠু: দুর্ঘটনায় সমু চৌধুরীর ৫-৬ জন ভাই-বোন একসঙ্গে না ফেরার দেশে প্রখ্যাত গিটারবাদক রাসেল খান দাম্মামের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: হতাহতের ঘটনায় উদ্বেগ প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে তুরস্ক-কাতার-পাকিস্তান-ইন্দোনেশিয়ার ‘বদর’ চুক্তি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক আজকের খেলার টিভি তালিকা মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সূচি প্রকাশ কোমোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ সৌদিতে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সম্মানে রাজকীয় নৈশভোজ ইরান সরকার উৎখাতই একমাত্র উপায়: নেতানিয়াহু বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ লিবিয়ায় জিম্মি খিলক্ষেতের ব্যবসায়ী, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ সাত দিন পর ককরোচ পার্টির দুই নেতার মুক্তি আঞ্চলিক যুদ্ধের চরম ঝুঁকি নিয়ে কাতারের সতর্কবার্তা