মাদক নির্মূলে খেলাধুলার কোনো বিকল্প নেই: জামালপুরে বললেন বিমানমন্ত্রী

প্রকাশ:
Print news

মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রসারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে সারা দেশে খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। দর্শকপূর্ণ স্টেডিয়ামই এর উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, কেবল ফুটবল বা ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলাকে গুরুত্ব দিয়ে একটি সুস্থ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা আমাদের লক্ষ্য। খেলাধুলা মানুষকে শৃঙ্খলার পাশাপাশি ধৈর্য ও মননশীলতা শেখায়, যা একটি সমৃদ্ধ জাতি গঠনে অপরিহার্য ভূমিকা রাখে।

টুর্নামেন্টের এই সমাপনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ আসনের সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের মুস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রোদোয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে গত ২৩ আগস্ট মোট আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। ফাইনাল ম্যাচে সরিষাবাড়ী উপজেলা একাদশ ও মেলান্দহ উপজেলা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে মেলান্দহ উপজেলা একাদশকে হারিয়ে সরিষাবাড়ী উপজেলা একাদশ শিরোপা অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন
শিরোনাম :
সংসদ ভবন প্রাঙ্গণ সংস্কার ও পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় তদন্ত শুরু মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দোহায় কাতার ও জার্মানির শীর্ষ বৈঠক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বাড়তি ব্যয় ১৩ হাজার কোটি যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সংসদ ভবন প্রাঙ্গণ সংস্কার ও পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় তদন্ত শুরু মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দোহায় কাতার ও জার্মানির শীর্ষ বৈঠক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বাড়তি ব্যয় ১৩ হাজার কোটি যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড