ওয়ালটনের প্রযুক্তিপণ্য উৎপাদন সক্ষমতা দেখে অভিভূত সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ:
Print news

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গত মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান কার্যালয় ও কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ওয়ালটনের আন্তর্জাতিক মানের অত্যাধুনিক উৎপাদন কার্যক্রম, সৌরবিদ্যুৎ প্রকল্প এবং পরিবেশবান্ধব কর্মপদ্ধতি সরাসরি পর্যবেক্ষণ করেন। কারখানা প্রাঙ্গণে পৌঁছালে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম রেজাউল আলম এবং এস এম মঞ্জুরুল আলম অভি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

কারখানা ঘুরে দেখার পর মন্ত্রী জানান, ওয়ালটন সম্পর্কে আগে তাঁর মিশ্র ধারণা ছিল। তিনি মনে করতেন প্রতিষ্ঠানটি হয়তো কেবল পণ্য সংযোজন বা অ্যাসেম্বলিংয়ের কাজ করে। তবে সরেজমিনে দেখার পর সেই ধারণা আমূল বদলে গেছে। তিনি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হাইটেক পণ্য উৎপাদনে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা ও রপ্তানি কার্যক্রম দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

ওয়ালটনের উৎপাদন সক্ষমতা নিয়ে মন্ত্রী বলেন, ফ্রিজ ও টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির পণ্যের পাশাপাশি প্রতিষ্ঠানটি এখন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে। খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে সম্পূর্ণ ফিনিশড পণ্য উৎপাদনে ওয়ালটনের দক্ষতা প্রশংসনীয়। পণ্যের মান ও স্থায়িত্বের পাশাপাশি সাশ্রয়ী দামের কারণে ওয়ালটন দেশীয় বাজারে বড় অবস্থান তৈরি করেছে।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী পরিদর্শনের শুরুতে প্রতিষ্ঠানের উৎপাদনপ্রক্রিয়ার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখেন। এরপর তিনি ডিসপ্লে সেন্টার এবং অত্যাধুনিক সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) মেশিনে মাদারবোর্ড বা পিসিবি তৈরির ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে ওয়ালটন প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে বলেও উল্লেখ করা হয়।

শেয়ার করুন
শিরোনাম :
হলিউডে বড় মেরুকরণ: ১১১ বিলিয়ন ডলারে এক হলো প্যারামাউন্ট-ওয়ার্নার চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২২ বছর পর মুক্তি পেলেন শ্রমিক নেতা নুরুল আমিন নেশনস লিগে জিদানের অগ্নিপরীক্ষা: প্রতিপক্ষ বেলজিয়ামের প্রতিশোধের নেশা নোয়াখালীর নতুন কূপে মিলল গ্যাসের সন্ধান কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ ও পুলিশি বাধা বাবাকে হারালেন সংগীতশিল্পী পিজিত মহাজন সাইবার সুরক্ষা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয় নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান হলিউডে বড় মেরুকরণ: ১১১ বিলিয়ন ডলারে এক হলো প্যারামাউন্ট-ওয়ার্নার চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২২ বছর পর মুক্তি পেলেন শ্রমিক নেতা নুরুল আমিন নেশনস লিগে জিদানের অগ্নিপরীক্ষা: প্রতিপক্ষ বেলজিয়ামের প্রতিশোধের নেশা নোয়াখালীর নতুন কূপে মিলল গ্যাসের সন্ধান কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ ও পুলিশি বাধা বাবাকে হারালেন সংগীতশিল্পী পিজিত মহাজন সাইবার সুরক্ষা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয় নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান