হাতিরঝিলে ম্যারাথন ঘিরে পারিবারিক উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস

প্রকাশ:
Print news

আসন্ন ‘জি১ অ্যাডভান্স প্রেজেন্টস ফ্যামিলি রানার্স ১৫কে রান ২০২৬’ দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুক্রবার রাজধানীর শ্যামলীর আশা টাওয়ার প্রাঙ্গণে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। মূলত দৌড়বিদদের প্রয়োজনীয় সরঞ্জাম বা কিট সংগ্রহের জন্য আয়োজিত এই এক্সপোটি পরিণত হয়েছিল পারিবারিক মিলনমেলায়। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে দৌড়বিদদের পাশাপাশি তাঁদের পরিবার ও স্বজনরা অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে রেস বিব নম্বর, জার্সি এবং কিট ব্যাগ তুলে দেওয়া হয়। কিট সংগ্রহের আনুষ্ঠানিকতার বাইরেও দৌড়প্রেমীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করার সুযোগ পান। কোথাও পিঠার আয়োজন, কোথাও কফি হাতে দৌড়প্রেমীদের আড্ডা। সব মিলিয়ে দৌড়ের প্রস্তুতি যেন পরিণত হয়েছিল পারিবারিক উৎসবে। ফলে শুধু কিট সংগ্রহের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি আয়োজনটি।

এই এক্সপোর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা এই আয়োজনে ১২ বছর বয়স পর্যন্ত শিশুরা অংশ নেওয়ার সুযোগ পায়। আয়োজকদের মতে, দৌড় প্রতিযোগিতার পাশাপাশি ছোটবেলা থেকেই শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করা এবং পরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। শিশুদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখার মধ্য দিয়ে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবির উদ্দিন খান। এর মধ্যেই শিশুরা মেতে উঠেছে ছবি আঁকায়।

দিনব্যাপী চলা এই আয়োজনে কিট সংগ্রহের পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও কফি কর্নারের ব্যবস্থা, যা দৌড়বিদ ও তাঁদের পরিবারের সদস্যদের সময় কাটানোর ক্ষেত্রে বাড়তি আনন্দ যোগ করে। এই প্রতিযোগিতায় এবার মোট ২ হাজার ৫০০ জন দৌড়বিদ নিবন্ধন করেছেন। এটি আয়োজনের তৃতীয় সংস্করণ। প্রথমবারের মতো এই আয়োজনে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

আগামী ৩০ অক্টোবর, শুক্রবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে মূল দৌড় প্রতিযোগিতা। এতে ১৫ কিলোমিটার ও ৭ দশমিক ৫ কিলোমিটার দৌড়ের পাশাপাশি শিশুদের জন্য ৫০০ মিটারের বিশেষ দৌড় বিভাগ থাকছে। আয়োজকদের প্রত্যাশা, সুস্থ জীবনধারায় শরীরচর্চার নিয়মিত অভ্যাস গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয় এনভিডিয়ার সিইও পদে আর ফিরছেন না জেনসেন হুয়াং বুয়েটে শিক্ষক নিয়োগ: ৮ বিভাগে ১৫ পদের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি: কেন থামছে না নিরাপত্তা ঘটনায়? গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ৮১ বছর পর বিশ্বমঞ্চে ট্রাম্প-পুতিন-শির ঐতিহাসিক বৈঠক কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক মহাখালীর সাততলা বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রোহিঙ্গা গণহত্যার রায়: আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে ক্যাম্পের বাসিন্দারা মেসির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ স্কালোনি, দেখছেন কোচিংয়ের সম্ভাবনা ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগ, নিহত হেলপার কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় হামলা, প্রশংসায় জেলেনস্কি ব্যাংকিং ফি ও কমিশনের সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ ড্র পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয় এনভিডিয়ার সিইও পদে আর ফিরছেন না জেনসেন হুয়াং বুয়েটে শিক্ষক নিয়োগ: ৮ বিভাগে ১৫ পদের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি: কেন থামছে না নিরাপত্তা ঘটনায়? গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ৮১ বছর পর বিশ্বমঞ্চে ট্রাম্প-পুতিন-শির ঐতিহাসিক বৈঠক কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক মহাখালীর সাততলা বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রোহিঙ্গা গণহত্যার রায়: আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে ক্যাম্পের বাসিন্দারা মেসির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ স্কালোনি, দেখছেন কোচিংয়ের সম্ভাবনা ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগ, নিহত হেলপার কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় হামলা, প্রশংসায় জেলেনস্কি ব্যাংকিং ফি ও কমিশনের সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ ড্র