পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর এই মাইলফলক স্পর্শ করল প্রকল্পটি।
