চাকরি পাওয়ার আশায় অন্ধের মতো আবেদন নয়, মেনে চলুন কার্যকর কৌশল

প্রকাশ:
Print news

চাকরি পাওয়ার আশায় প্রতিদিন অসংখ্য প্রতিষ্ঠানে আবেদন করলেই যে সাফল্যের সম্ভাবনা বাড়বে, তা নয়। লিংকডইনের ক্যারিয়ার বিশেষজ্ঞ ক্যাথরিন ফিশার একে ‘ডুমজবিং’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, চাকরির ওয়েবসাইট বা লিংকডইনে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে একের পর এক আবেদন করার এই অভ্যাস চাকরিপ্রার্থীদের জন্য খুব একটা কার্যকর নয়। এর পরিবর্তে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে আবেদন করা, পেশাগত যোগাযোগ তৈরি এবং নিজের অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

চাকরি খোঁজার ক্ষেত্রে প্রথমেই কোন ধরনের কাজ, কোন শিল্পখাত এবং কোন এলাকায় ক্যারিয়ার গড়তে চান, তা নির্ধারণ করা জরুরি। এই লক্ষ্য অনুযায়ী সিভি ও পেশাগত প্রোফাইল সাজাতে হবে। নিয়োগদাতারা যে দক্ষতাগুলো খুঁজছেন, সেগুলোতে নিজের যোগ্যতা স্পষ্টভাবে ফুটিয়ে তোলা প্রয়োজন। সিভিতে শুধু দায়িত্বের তালিকা না দিয়ে, সেই কাজের ফলে কী ধরনের সাফল্য বা পরিবর্তন এসেছে, তা উল্লেখ করা বেশি কার্যকর। যেমন, ‘দল পরিচালনা করেছি’ না লিখে দল পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানের কী উন্নয়ন হয়েছে, তা তুলে ধরলে প্রার্থীর সক্ষমতা স্পষ্ট হয়।

নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও কৌশলী হতে হবে। শুধু চাকরির জন্য পরিচিতদের কাছে ধরনা না দিয়ে, যে খাতে কাজ করতে আগ্রহী, সেই খাতের পেশাজীবীদের কাজ অনুসরণ করা এবং অর্থবহ যোগাযোগ তৈরির চেষ্টা করতে হবে। লিংকডইনে পরিচিতদের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রথম যোগাযোগেই সরাসরি চাকরি না চেয়ে বরং তাদের অভিজ্ঞতা সম্পর্কে নির্দিষ্ট প্রশ্ন করা ভালো। এছাড়া প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ ও নেতৃত্বের মতো সফট স্কিলগুলো এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘ সময় ধরে চাকরির আবেদন করতে করতে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। তাই সারা দিন চাকরি খোঁজার পরিবর্তে একটি টেকসই রুটিন তৈরি করা উচিত। ফিশারের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন নতুন কোনো দক্ষতা অর্জন বা একজন পেশাজীবীর সঙ্গে যোগাযোগ তৈরির মতো ছোট লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। বিসিএস বা অন্যান্য চাকরির প্রস্তুতির ক্ষেত্রেও ১০ ঘণ্টা পড়ার চেয়ে প্রতিদিন ৫ ঘণ্টা সময়কে সঠিকভাবে কাজে লাগানো বেশি ফলপ্রসূ।

চাকরি খোঁজার শুরুতে সব সময় পছন্দের ‘পারফেক্ট’ পদ পাওয়া সম্ভব নাও হতে পারে। তাই খণ্ডকালীন কাজ, স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক চাকরি বা প্রথম পছন্দের বাইরের পদগুলোকেও বিবেচনার সুযোগ রাখা উচিত। সবশেষে, চাকরি খোঁজা যেন শুধু আবেদনের প্রতিযোগিতায় পরিণত না হয়। লক্ষ্য নির্দিষ্ট করে আবেদন, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং নিজের কাজের বাস্তব প্রভাব সিভিতে তুলে ধরাই সফল হওয়ার মূল চাবিকাঠি। চাকরির আরও তথ্য: সোনারগাঁও হোটেলে নিয়োগ, অভিজ্ঞতার সঙ্গে যে যে যোগ্যতায় আবেদন। চাকরির আরও তথ্য: লিংকডইনে পরিচিতদের দ্বিতীয় স্তরের যোগাযোগের মাধ্যমেও নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়। চাকরির আরও তথ্য: শিল্পখাতে যাঁরা ভালো নেতৃত্ব ও যোগাযোগের জন্য পরিচিত, তাঁদের আচরণ ও কাজের ধরন পর্যবেক্ষণ করে শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন
শিরোনাম :
মেসির জোড়া গোলে আটলান্টার মাঠে দাপুটে জয় মায়ামির জামায়াত |: ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ পিএসসি থেকে পদত্যাগ করলেন দুই সদস্য, রাষ্ট্রপতির অনুমোদন গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু: আজ অষ্টম মৃত্যুবার্ষিকী নিমিষেই মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: সিসিটিভি ফুটেজে শনাক্ত ৬ আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প নিকো পাজের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরল কোমো ঢাকা-ভোলা নৌপথে ডেকযাত্রায় সাশ্রয়ী ভ্রমণ ও মানবিকতার গল্প টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড গোদাগাড়ীতে মুফতি আমির হামজার মাহফিল স্থগিত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী নেত্রকোনা শহরে যানজটের কবলে জনজীবন, অটোরিকশার আধিক্যই দায়ি প্রধানমন্ত্রী |: পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া ফ্রান্সে বিক্ষোভ: দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, গ্রেপ্তার ১৮০০ ইসরায়েল নির্বাচনে ট্রাম্পই ট্রাম্প কার্ড, নীরবতা বাড়াচ্ছে অনিশ্চয়তা বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার জনি লিভারের মৃত্যুর গুজব: সত্যিটা কী জানালেন কন্যা জেমি? মেসির জোড়া গোলে আটলান্টার বিপক্ষে জয় পেল ইন্টার মায়ামি কক্সবাজার থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী উদ্ধার মেসির জোড়া গোলে আটলান্টার মাঠে দাপুটে জয় মায়ামির জামায়াত |: ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ পিএসসি থেকে পদত্যাগ করলেন দুই সদস্য, রাষ্ট্রপতির অনুমোদন গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু: আজ অষ্টম মৃত্যুবার্ষিকী নিমিষেই মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: সিসিটিভি ফুটেজে শনাক্ত ৬ আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প নিকো পাজের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরল কোমো ঢাকা-ভোলা নৌপথে ডেকযাত্রায় সাশ্রয়ী ভ্রমণ ও মানবিকতার গল্প টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড গোদাগাড়ীতে মুফতি আমির হামজার মাহফিল স্থগিত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী নেত্রকোনা শহরে যানজটের কবলে জনজীবন, অটোরিকশার আধিক্যই দায়ি প্রধানমন্ত্রী |: পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া ফ্রান্সে বিক্ষোভ: দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, গ্রেপ্তার ১৮০০ ইসরায়েল নির্বাচনে ট্রাম্পই ট্রাম্প কার্ড, নীরবতা বাড়াচ্ছে অনিশ্চয়তা বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার জনি লিভারের মৃত্যুর গুজব: সত্যিটা কী জানালেন কন্যা জেমি? মেসির জোড়া গোলে আটলান্টার বিপক্ষে জয় পেল ইন্টার মায়ামি কক্সবাজার থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী উদ্ধার