দীর্ঘদিন বাঁ পা হারিয়ে চলাফেরায় সমস্যার সম্মুখীন ছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম। তাঁর এই দুর্ভোগ কমাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরই উদ্যোগে এবার কৃত্রিম পা পেলেন আবদুর রহিম।
শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আবদুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। আশা করা হচ্ছে, এই কৃত্রিম পা ব্যবহারের ফলে আবদুর রহিমের দীর্ঘদিনের চলাচলের সীমাবদ্ধতা দূর হবে এবং দৈনন্দিন কর্মকাণ্ডে অন্যের ওপর নির্ভরশীলতা কমে আসবে।






