সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। সেমিফাইনালে ওঠার জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট, তবে নওশাদ মুসার শিষ্যরা পূর্ণ তিন পয়েন্ট তুলেই মাঠ ছেড়েছে। এই জয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবেই শেষ চারে নাম লিখিয়েছে ৯ বারের চ্যাম্পিয়নরা। আগামী পর্বে তাদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হওয়া দলটি। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে দারুণ শুরু করেছিল ভারত। বিপরীতে মালদ্বীপ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল, যার ফলে তারা শূন্য হাতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলো। গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে শতভাগ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, আর এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে পাকিস্তান। গ্রুপসেরা হতে ভারতের দরকার ছিল কেবল ১ পয়েন্ট। ভারত শতভাগ ৬ পয়েন্ট নিয়ে এখন শেষ চারে। এই জয়ে সাফে ‘বি’ গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো্ বাংলাদেশের প্রতিবেশী দেশটি। তবে ভারতের রক্ষণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা।
গতকাল পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩৭তম মিনিটে মালদ্বীপের ডিফেন্ডার ইউসুফ ভুল করে বসেন, যার সুযোগ নিয়ে আব্দুল রাবিহ ডি-বক্সে ঢুকে পড়েন। তাকে আটকাতে গিয়ে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৩৯তম মিনিটে স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন সুহাইল আহমেদ ভাট। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ সমতায় ফেরার চেষ্টা করলেও ভারতের রক্ষণভাগ ও গোলরক্ষক প্রিয়াংশ দুবে ছিলেন দুর্দান্ত। ৫১ ও ৫৫তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে দুবে বল ক্লিয়ার করেন। ম্যাচের শেষ মুহূর্তে মালদ্বীপের বদলি খেলোয়াড় হামদানের জোরালো শটও বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ওই ম?্যাচে জোড়া গোল করেছিলেন সুহাইল। ঠান্ডা মাথায় মালদ্বীপের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ভারতের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণে গতি আনার চেষ্টা করে ভারত। পাল্টা আক্রমণে মালদ্বীপও কয়েকবার বিপজ্জনক হয়ে ওঠে।






