ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন গাজার তরুণ ফুটবলার মাহমুদ কামাল

প্রকাশ:
Print news

গাজা সিটির দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। মাত্র ২০ বছর বয়সি এই ক্রীড়াবিদ গাজা স্পোর্টস ক্লাবের গোলরক্ষক ও অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পিএফএর তথ্যমতে, গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের ওপর চলমান ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকায় তিনি ১ হাজার ১৭তম। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে তিনি গাজা ও উত্তর গাজার বিভাগীয় পর্যায়ের ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

গাজা স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘ক্লাবের কিংবদন্তি’ হিসেবে অভিহিত করে শোক জানানো হয়েছে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, টুর্নামেন্টটির ফাইনালে গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়েছিল। আলজাজিরা গত সপ্তাহে টুর্নামেন্টটির ফাইনালের খবর প্রকাশ করেছিল।

গাজা, পশ্চিম তীর এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবির মিলিয়ে ২০০টিরও বেশি ক্লাব এই আয়োজনে অংশ নেয়। পিএফএ সভাপতি জিবরিল রাজুব বলেন, এই টুর্নামেন্ট ফিলিস্তিনিদের অদম্য জাতীয় ইচ্ছাশক্তি ও জীবনের প্রতি আশাবাদের প্রতীক। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননে ফিলিস্তিনি শরণার্থীশিবিরগুলোর ৩৬টি ক্লাব ছিল। তিনটি স্থানে একই সময়ে টুর্নামেন্ট শুরু হয়। তিনি আরো বলেন, ‘খেলাধুলা যে আশা ও জীবনের প্রতীক হয়ে থাকবে, সেই বিশ্বাসও আমরা হারাইনি।’।

ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে এমন মৃত্যুর ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গত শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে খেলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সি মোহাম্মদ নিদাল বারবাক নিহত হন। ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়ামের ভাষ্যমতে, এ ধরনের প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ফলে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গন বর্তমানে চরম অস্তিত্বের সংকটে পড়েছে।

গত আগস্টে আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফা সিয়াম জানিয়েছিলেন, গাজায় থাকা ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টিরও বেশি ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া ফিফার সহায়তায় নির্মিত প্রায় ২০টি ছোট ফুটবল মাঠও রেহাই পায়নি। স্টেডিয়াম, প্রশিক্ষণ একাডেমি এবং বিভিন্ন ক্রীড়াকেন্দ্র বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের অভিযোগ, আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বেইতার জেরুজালেমের মতো ক্লাবের বর্ণবাদী আচরণের প্রমাণ থাকার পরও ফিফার নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে পিএফএ। গত মার্চে পিএফএ ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানায়। বৈষম্যবিরোধী নীতিমালা একাধিকবার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি সংস্থাটি।

এ বিষয়ে জিবরিল রাজুব জানান, ফিলিস্তিনি খেলোয়াড়দের মৃত্যু ও ক্রীড়া অবকাঠামো ধ্বংসের ঘটনায় তারা সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন। ইসরাইলি ক্রীড়া কর্মকর্তাদের কথিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে রাজুব বলেন, তিনি গাজায় তিন বছর ধরে চলা গণহত্যার মধ্যে খেলোয়াড়দের নিহত হওয়ার ঘটনা এবং ভূখণ্ডটির বহু ক্রীড়া স্থাপনা ধ্বংসের কথা উল্লেখ করছেন।

শেয়ার করুন
শিরোনাম :
দিশায় ৭৫ পদে নিয়োগ: মাসিক বেতন ৫৬ হাজার ২৪০ টাকা নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে নতুন সিনেমায় সিয়াম-তুষি ও চঞ্চল চৌধুরী, পরিচালনায় শঙ্খ দাশগুপ্ত এআই খেলনা কি শিশুদের জন্য নিরাপদ বন্ধু নাকি ঝুঁকি? ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র খুলছে জিসিসি চাকরির সন্ধানে চট্টগ্রামে এসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, গাজীপুরে স্বাভাবিক যান চলাচল মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে ভারত ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন গাজার তরুণ ফুটবলার মাহমুদ কামাল চাকরি পরীক্ষায় ভালো করতে যে ৫ বিষয়ে গুরুত্ব দেবেন হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা, নিহত ৩ পাঁচ বছর পর ফিরছে মীরের জনপ্রিয় শো ‘মীরাক্কেল’ কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ বিতর্ক ছাপিয়ে ‘রামায়ণ’-এর ৭ দিনে ১২৫৬ কোটি রুপি আয় কমফোর্ট জোন ভাঙতেই চাকরি হারিয়েছি: সারোয়ার ইমরান ডুয়েটে ৩৭ পদে নিয়োগ, আবেদন চলছে অনলাইনে দিশায় ৭৫ পদে নিয়োগ: মাসিক বেতন ৫৬ হাজার ২৪০ টাকা নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে নতুন সিনেমায় সিয়াম-তুষি ও চঞ্চল চৌধুরী, পরিচালনায় শঙ্খ দাশগুপ্ত এআই খেলনা কি শিশুদের জন্য নিরাপদ বন্ধু নাকি ঝুঁকি? ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র খুলছে জিসিসি চাকরির সন্ধানে চট্টগ্রামে এসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, গাজীপুরে স্বাভাবিক যান চলাচল মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে ভারত ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন গাজার তরুণ ফুটবলার মাহমুদ কামাল চাকরি পরীক্ষায় ভালো করতে যে ৫ বিষয়ে গুরুত্ব দেবেন হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা, নিহত ৩ পাঁচ বছর পর ফিরছে মীরের জনপ্রিয় শো ‘মীরাক্কেল’ কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ বিতর্ক ছাপিয়ে ‘রামায়ণ’-এর ৭ দিনে ১২৫৬ কোটি রুপি আয় কমফোর্ট জোন ভাঙতেই চাকরি হারিয়েছি: সারোয়ার ইমরান ডুয়েটে ৩৭ পদে নিয়োগ, আবেদন চলছে অনলাইনে