মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত দেশটি থেকে ৫৬৮টি চাহিদাপত্র বা ডিমান্ড লেটার পাওয়া গেছে। এসব চাহিদাপত্রের ভিত্তিতে আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ডিসেম্বরের আগেই কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে একদিন দুইদিন দেরি হয় সেটা ভিন্ন ইস্যু। চাহিদা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মোহাম্মদ রাশেদুল হক বলেন, ডিসেম্বরের আগেই কার্যক্রমটি শুরু করার ইচ্ছা রয়েছে। তবে দু-একদিনের বিলম্ব ভিন্ন বিষয়, মূল লক্ষ্য হলো ডিএইচএল কোম্পানির মাধ্যমে দ্রুত এই কর্মী প্রেরণ প্রক্রিয়া শুরু করা। তিনি জানান, মালয়েশিয়ার স্বনামধন্য এই কোম্পানির মাধ্যমে প্রথম ধাপে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের জন্য চূড়ান্ত নির্বাচন শুরু হয়েছে। বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পর্যায়ক্রমে ১০ হাজার কর্মী প্রেরণের বড় লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। বোয়েসেল-এর মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদেরকে বিদেশে পাঠাতে পারব। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বরের মধ্যে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এরপর স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর সফটওয়্যার লটারির মাধ্যমে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদের জন্য ১০০ জনসহ মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। তিনি নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে জানান, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায় এবং এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই ৩০০ জন থেকে পেশাগত দক্ষতা ও ব্যবহারিক সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। মালয়েশিয়া থেকে আসা ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করছে। ব্যবস্থাপনা পরিচালক স্পষ্ট করেছেন যে, বোয়েসেল এই বাছাই প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করছে না এবং নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত কর্মীদের সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি। বোয়েসেল কোনো প্রকার সার্ভিস চার্জ গ্রহণ করবে না। এ ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর প্রলোভনে না পড়ার জন্য সতর্ক করে তিনি বলেন, অনৈতিক লেনদেনের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নিয়োগের কোনো পর্যায়ে কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক।
মালয়েশিয়াকে বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে উল্লেখ করে রাশেদুল হক বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি করাই এই উদ্যোগের উদ্দেশ্য। অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশ যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন এবং সাধারণ শ্রমিকরা নিজের দক্ষতা ও যোগ্যতায় কাজের সুযোগ পান, সেটিই এই কার্যক্রমের অন্যতম মূল লক্ষ্য।






