পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

প্রকাশ:
Print news

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্পষ্ট করেছেন যে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং পলাতক অবস্থায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট প্রদানের কোনো আইনি সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই আইনি অবস্থান তুলে ধরেন। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল টারপিটিউড (নৈতিকস্থলন) বলা হয়।

চিফ প্রসিকিউটরের ব্যাখ্যা অনুযায়ী, দেশের প্রচলিত পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই।

তিনি জানান, যদি কোনো ব্যক্তি পাসপোর্ট পাওয়ার আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছর মেয়াদে দণ্ডপ্রাপ্ত হন, তবে কর্তৃপক্ষ তাঁকে পাসপোর্ট দিতে পারে না।

এছাড়া নৈতিক স্খলনের দায়ে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিলের বিধানও আইনে রয়েছে।

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত, যা নৈতিক স্খলনের আওতাভুক্ত। ফলে, সরকার বা পাসপোর্ট কর্তৃপক্ষের তাকে কোনো ধরনের ট্রাভেল পাস বা পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই।

হাসিনার দেশে ফেরার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে চিফ প্রসিকিউটর বলেন, যদি সত্যিই তিনি ফিরতে চাইতেন, তবে চলমান মামলা মোকাবিলার জন্য তিনি নিজেই আদালতে হাজির হতে পারতেন। এছাড়া রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার আইনি সুযোগ ছিল, যা তিনি গ্রহণ করেননি। এখন রায় প্রকাশের ৩০ দিন পেরিয়ে যাওয়ায় আপিলের আর কোনো সুযোগ নেই। সুতরাং, তার জন্য একমাত্র পরিণতি হলো দণ্ডাদেশ কার্যকর হওয়া। উনি তো নিজেই আসতে চান, বলবেন প্রত্যর্পণ করে দাও, জটিলতা দেখি না: জাহেদ উর রহমান। তার যদি বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তাহলে তিনি রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতেন।

শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তিনি যদি সত্যিকারের অর্থে বাংলাদেশে ফিরতে আগ্রহী হন, তবে ভারত সরকারের কাছে তাকে লিখিত আবেদন করতে হবে। সেই আবেদনে তিনি এক্সট্রাডিশন বা বন্দি বিনিময় চুক্তির আওতায় নিজেকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারেন। এটিই হবে তার ফেরার আইনগত সঠিক পথ।

উল্লেখ্য যে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠানো হয়েছে বলে রয়টার্স ও বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে ওই ই-মেইলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক অনুমতিপত্র ছিল না। বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানতে পেরেছে।

চিফ প্রসিকিউটর আরও সতর্ক করেন যে, শেখ হাসিনার হঠাৎ করে দেশে ঢুকে পড়ার বা হাজার হাজার গাড়ি নিয়ে আসার মতো যে গুঞ্জন শোনা যায়, তা ভিত্তিহীন। তিনি বলেন, তার নাম ব্যবহার করে কিছু মানুষ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে পাসপোর্ট প্রদান করাটা ন্যায়বিচারের সঙ্গে রাষ্ট্রের প্রতারণার শামিল হবে বলে তিনি মন্তব্য করেন। কখনো কখনো শোনা যায় পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে তিনি চলে আসবেন। এসব বক্তব্যে মিথ্যাভাবে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের কিছু কিছু অবুঝ অথবা নির্বোধ কর্মী নানা জায়গায় রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা করেন।

শেয়ার করুন
শিরোনাম :
ভারতে মুসলিম-খ্রিস্টানবিরোধী বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা বাড়ায় উদ্বেগ ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, সম্ভাবনা কতটুকু? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন সময়সূচি ও আবেদনের নিয়ম নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নেত্রকোণায় শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড স্যান্ডপেপারগেট নিয়ে নতুন তদন্ত হবে না, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া মানসুর আব্বাসের |: আরবদের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ ভারতে মুসলিম-খ্রিস্টানবিরোধী বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা বাড়ায় উদ্বেগ ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, সম্ভাবনা কতটুকু? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন সময়সূচি ও আবেদনের নিয়ম নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নেত্রকোণায় শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড স্যান্ডপেপারগেট নিয়ে নতুন তদন্ত হবে না, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া মানসুর আব্বাসের |: আরবদের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪