নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি

প্রকাশ:
Print news

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্ভাব্য কর্মকাণ্ড প্রতিহত করতে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই রাজধানীজুড়ে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি এবং তাদের সহযোগী বিভিন্ন সংগঠন। ভোর হওয়ার আগেই নগরীর গুরুত্বপূর্ণ মোড়, প্রধান সড়ক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে দলটির নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে দেখা গেছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই সতর্ক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত বিরতিতে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন তারা। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডি ৩২ নম্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও বিএনপির নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার বলেন, দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাধ্যমে কেউ যাতে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেজন্য তারা রাজপথে সতর্ক অবস্থানে আছেন। তিনি আরও জানান, দলের সব অঙ্গসংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। কোনো প্রকার উসকানিতে সাড়া না দিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করার কথা জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল বলেন, রাজধানীতে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কোনো কর্মকাণ্ড তারা বরদাশত করবেন না। সকাল থেকেই তারা রাজপথে থেকে সার্বিক নজরদারি বজায় রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘিরেও ছিল ছাত্রদলের বাড়তি নজরদারি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তিতুমীর কলেজ এবং তেজগাঁও কলেজের আশপাশের এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেন। মূলত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই নজরদারি পরিচালনা করেন।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট, জিয়া উদ্যান, বিজয় সরণি, তেজগাঁও, মগবাজার, কাকরাইল, নয়াপল্টন, পুরানা পল্টন, দোয়েল চত্বর ও টিএসসিসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অতিক্রম করেন তারা। এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা কর্মসূচির বিরুদ্ধে গুলশান এলাকায় যুবদলের পক্ষ থেকে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়। দিনব্যাপী এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক উপস্থিতি ও রাজপথে শক্ত অবস্থানের জানান দিয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার